ভারতীয় মোবাইল কোম্পানি লাভা গত সপ্তাহে দেশের বাজারে তাদের কার্ভ ডিসপ্লে সহ স্মার্টফোন Lava Virat Curve 5G লঞ্চ করেছিল এবং আজ অর্থাৎ 28 সেপ্টেম্বর থেকে এই ফোনের সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, ফলে ফোনটি 20 হাজার টাকার চেয়েও কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Lava Virat Curve 5G ফোনের দাম
Lava Virat Curve 5G ফোনটি 6GB RAM + 128GB Storage সহ 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আজ অর্থাৎ 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7টা থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে এবং ফার্স্ট ডে সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে অফারে ফোনটি মাত্র 19,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটি Heritage Indigo, Makrana Ivory এবং Ellora Slate কালার অপশনে পেশ করা হয়েছে।
Lava Virat Curve 5G ফোনের অফার
Lava Virat Curve 5G ফোনে 3000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং 1000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ সমস্ত গ্ৰাহক এই 3 হাজার টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন এবং এর জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড প্রয়োজন নেই। অপরদিকে শপিঙের সময় HDFC, SBI, ICICI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে 1 হাজার টাকা অতিরিক্ত ছাড় উপভোগ করা যাবে। কম দামে ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Lava Virat Curve 5G ফোনের স্পেসিফিকেশন
Lava Virat Curve 5G ফোনে Rear Mini Display ডিসপ্লে দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলে অবস্থিত এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে ব্যাটারি, টাইম ও নোটিফিকেশন দেখার পাশাপাশি ইমোজি ও কাস্টম ম্যাসেজ চালানো যাবে। এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে ফোনটি পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে।
এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Lava Virat Curve 5G ফোনের 3D কার্ভড AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 394PPI পিক্সেল ডেনসিটি এবং 1100nits ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
প্রসেসিঙের জন্য Lava Virat Curve 5G ফোনটিতে MediaTek Dimensity 7100 প্রসেসর রয়েছে। 6nm ফেব্রিকেশনে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 8,76,509 AnTuTu score পেয়েছে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এতে LPDDR5 RAM টেকনোলজি দেওয়া হয়েছে।
Lava Virat Curve 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে EIS সাপোর্টেড 50MP প্রাইমারি Sony IMX752 সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। জানিয়ে রাখি অন্যান্য লাভা স্মার্টফোনের মতোই এই ফোনেও ব্লোটওয়্যার ফ্রি এবং অ্যাড ফ্রি অপারেটিং সিস্টেম এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
