Home খবর Galaxy S24 Ultra ফোনের চার্জিং স্পীড সহ লঞ্চ হবে Samsung Galaxy A56 5G স্মার্টফোন, পাওয়া যাবে প্রিমিয়াম কোয়ালিটি

Galaxy S24 Ultra ফোনের চার্জিং স্পীড সহ লঞ্চ হবে Samsung Galaxy A56 5G স্মার্টফোন, পাওয়া যাবে প্রিমিয়াম কোয়ালিটি

2024 সালের মার্চ মাসে ভারতে 39,999 টাকা প্রাথমিক দামে Samsung Galaxy A55 5G স্মার্টফোন লঞ্চ হয়েছিল। 12GB RAM, 32MP Selfie Camera এবং 5,000mAh Battery এর মতো শক্তিশালী ফিচার সহ এই ফোনের সাক্সেসার হিসাবে এবার Galaxy A56 ফোনটি বাজারে আসতে চলেছে। সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A56 5G ফোনটি দেখা গেছে এবং এখান ফোনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেও জানা গেছে।

Samsung Galaxy A56 5G ফোনের 3C লিস্টিং

চীনের 3C সার্টিফিকেশন সাইটে স্যামসাঙের আপকামিং Samsung Galaxy A56 5G ফোনটি লিস্টেড হয়েছে। গত 18 নভেম্বর এই লিস্টিং করা হয়েছে। এই সাইটে ফোনটি গত 18 নভেম্বর SM-A5660 মডেল নাম্বার সহ সার্টিফাইড করা হয়েছে। এই লিস্টিং থেকে জানা গেছে Galaxy A56 ফোনে 45W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হবে।

ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এতে 5,500mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি Galaxy A55 ফোনটিতে মাত্র 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছিল। অন্যদিকে কোম্পানির ফ্ল্যাগশিপ Galaxy S24 Ultra ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ভারতে Samsung Galaxy A56 5G ফোনটি 2025 সালেপেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy A55 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন