6000 টাকা ডিসকাউন্ট সহ সেল হচ্ছে vivo X200T 5G স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং 6200mAh ব্যাটারি

এই বছরের শুরুতেই ভিভো তাদের vivo X200T স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 6200mAh battery, 50MP Selfie, 12GB RAM এবং MediaTek Dimensity 9400 Plus প্রসেসর দেওয়া হয়েছিল। বর্তমানে ফোনটি অনেকটাই কম দামে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে ভিভো 5G ফোনটিতে 6000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারে কম দামে কিভাবে এবং কোথা থেকে এই ফোনটি কেনা যাবে, এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo X200T ফোনের দাম

vivo X200T ফোনটি 12GB RAM ভেরিয়েন্ট সহ দুটি স্টোরেজ অপশনে সেল করা হয়। এই ফোনের 256GB স্টোরেজ অপশন 59,999 টাকা এবং 512GB স্টোরেজ অপশন 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে উভয় ভেরিয়েন্টে 6,000 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই ডিসকাউন্ট সহ ফোনের 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 53,999 টাকা এবং 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 63,999 টাকা দামে কেনা যাচ্ছে।

vivo X200Tলঞ্চ প্রাইসডিসকাউন্টসেলিং প্রাইস
12GB RAM + 256GB Storage₹59,999₹6,000₹53,999
12GB RAM + 512GB Storage₹69,999₹6,000₹63,999

 

ভিভোর ফোনটিতে 6000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি ডিসকাউন্ট সহ কেনা যাবে। একইসঙ্গে ডেভিট এবং ক্রেডিট উভয় কার্ডের মাধ্যমে ইউজাররা এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। ফুল পেমেন্টের ক্ষেত্রে এই ডিসকাউন্ট পাওয়া যাবে, এছাড়াও ইএম‌আই করলেও ইউজাররা 6 হাজার টাকা ছাড় পাবেন। জানিয়ে রাখি সীমিত সময়ের জন্য এই অফার জারি করা হয়েছে।

ইউজাররা ভিভো ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি কিনলে, প্রায় সমস্ত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া HDFC, SBI এবং AXIS ব্যাঙ্ক কার্ডের ব্যাবহার করে ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি কিনলে 6 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। জানিয়ে রাখি vivo X200T ফোনটি Stellar Black এবং Seaside Lilac কালার অপশনে সেল করা হচ্ছে। ডিসকাউন্ট সহ vivo X200T ফোনটি কেনার জন্য বা সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

ভিভো / ফ্লিপকার্ট

vivo X200T ফোনের স্পেসিফিকেশন

Vivo X200T 5G স্মার্টফোনটি 3nm আর্কিটেকচারে তৈরি 2.4GHz থেকে 3.73GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9400+ অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে আমাদের টেস্টে স্মার্টফোনটি AnTuTu বেঞ্চমার্ক 28,21,319 স্কোর পেয়েছে। হেভি পারফরমেন্স বা গেমিং চলাকালীন অতিরিক্ত তাপমাত্রা থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে 4.5K Liquid Cooling Vapor Chamber দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo X200T স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে Vivo এর ইন-হাউস VCS 2.0 কালার সিস্টেম সহ ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশযুক্ত 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো Sony IMX882 সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X200T স্মার্টফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo X200T স্মার্টফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে কোম্পানির স্মার্টফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X200T 5G স্মার্টফোনটি ভারতে 6,200mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে প্রায় 35 ঘন্টা পর্যন্ত YouTube Playback টাইম উপভোগ করা যাবে। আমাদের টেস্টে এই স্মার্টফোনটি PCMark ব্যাটারি বেঞ্চমার্ক 16 ঘন্টা 14 মিনিট স্কোর পেয়েছে। একইসঙ্গে এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ভারতে নতুন Vivo 5G স্মার্টফোনটি Android 16 এবং OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে LPDDR5X Ultra RAM ফিচার রয়েছে, ফলে স্মুথ এবং দ্রুত মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Vivo X200T 5G স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং IR Blaster এর মতো ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here