ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির যুগে একদিকে যেমন স্মার্টফোনের দাম বেড়ে চলেছে, তেমনই বিশ্বের অন্যতম টেক কোম্পানি স্যামসাং তাদের ফ্যানদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, Super AMOLED ডিসপ্লে এবং 8GB RAM সহ 5G ফোনে 6,000 টাকা অফার দেওয়া হচ্ছে। কোম্পানির মিড রেঞ্জ সেগমেন্টের Samsung Galaxy M56 5G ফোনে আকর্ষণীয় ডিসকাউন্ট জারি করা হয়েছে এবং এই অফার উপভোগ করার জন্য কোনো ব্যাঙ্ক কার্ড প্রয়োজন নেই।
Samsung Galaxy M56 5G ফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনটির 128GB স্টোরেজ মডেল 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে শপিং সাইট আমাজনে এই মডেলটি 21,999 টাকা দামে সেল করা হচ্ছে। এটি এই ফোনের সেলিং প্রাইস এবং যে কোনো গ্ৰাহক এই অফার পেতে পারেন। এই 6,000 টাকা ডিসকাউন্ট অফার উপভোগের জন্য কোনো ব্যাঙ্কজর কার্ড দরকার হবে না।
একইভাবে এই ফোনের 8GB RAM + 256GB Storage মডেল 30,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে এই মডেলটি আমাজনে 24,999 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়াও HDFC ব্যাঙ্কের গ্ৰাহকরা 1 হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। জানিয়ে রাখি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটির উভয় মডেল যথাক্রমে 24,999 টাকা এবং 27,999 টাকা দামে সেল করা হচ্ছে।
Samsung Galaxy M56 5G ফোনটি কম দামে কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন
Samsung Galaxy M56 5G ফোনটি Android বেসড One UI 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Exynos 1480 প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.75GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে ভেপার কুলিং চেম্বার যোগ করা হয়েছে।
Samsung Galaxy M56 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া রয়েছে। Super AMOLED Plus প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন সুন্দর ভিজুয়াল এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি ভিশন বুস্টার সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের লেয়ার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M56 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Samsung Galaxy M56 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির থিকনেস মাত্র 7.2mm এবং ওজন মাত্র 180 গ্ৰাম। এই ফোনটিতে LPDDR5x RAM ও UFS 3.1 স্টোরেজ টেকনোলজির পাশাপাশি মেমরি কার্ড সাপোর্ট যোগ করা হয়েছে।
