সস্তা স্মার্টফোন প্রস্তুত করার জন্য প্রসিদ্ধ টেক কোম্পানি TECNO Mobiles বিগত বহু দিন ধরেই ভারতে সক্রিয়ে হয়ে আছে। বিগত দিনেই কোম্পানি ভারতে মাত্র 6,299 টাকা দামে TECNO POP 5 LTE এবং 8,499 টাকা দামের TECNO POP 5 Pro লঞ্চ করেছে। আবার আজকে আরও একটি নতুন মোবাইল ফোন TECNO POVA Neo ফোনটিকেও ভারতে লঞ্চ করে দিয়েছে। 6,000mAh Battery এবং 6GB RAM যুক্ত টেকনো পোভা নিও ফোনটি ভারতে শুধুমাত্র 12,999 টাকা দামে লঞ্চ হয়েছে, এর সাথেই বিনামূল্যে পাওয়া যাবে 1,499 টাকা দামের Tecno Earbus।
TECNO POVA Neo
টেকনো পোভা নিও ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলা হলে এই ফোনটিতে 20.5:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে এবং ফোনটি 1640 × 720 পিক্সেল রেজল্যুশনের 6.8 ইঞ্চির এইচডি+ ডট নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই স্মার্টফোনটির স্ক্রিন 120 হার্টস টাচ স্যাম্পলিঙ রেট, 262 পিপিআই এবং 480 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। TECNO POVA Neo স্মার্টফোনটি IPX2 সার্টিফাইড হওয়ার ফলে ফোনটি জলের ছিটার থেকে সুরক্ষিত। এই ফোনটির ডায়মেনশান 171.39×77.25×9.1 মিমি এবং ভারতে এই ফোনটিকে Obsidian Black, Geek Blue এবং POWEHI Black কালারে লঞ্চ করা হয়েছে।
TECNO POVA Neo স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 সহ হাইওএস 7.6 এর সাথে মিলে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.0 গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করা অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেকের হেলিয়ো জি25 চিপসেট দেওয়া হয়েছে। টেকনো এই ফোনটিকে 6 জিবি র্যামের সাথে লঞ্চ করেছে, এর সাথেই ফোনটি 5GB Virtual RAM ও সাপোর্ট করে। অর্থাৎ প্রয়োজনে এই ফোনটি 11 জিবি র্যামের পারফরম্যান্সও দিতে পারে। এই ফোনটি 128 জিবি স্টোরেজ সাপোর্ট করে এবং স্টোরেজ বাড়িয়ে 512 জিবি পর্যন্ত করানো যাবে।
ফোটোগ্রাফির জন্য টেকনো পোভা নিও ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট সহ এফ/1.8 অ্যাপার্চার যুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এর সাথেই এই সেন্সরটি সেকেন্ডারি এআই লেন্সের সাথে যুক্ত হয়ে কাজ করে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য টেকনোর এই ফোনটি এফ/2.0 অ্যাপার্চারের ডুয়াল ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
TECNO POVA Neo ফোনটি ডুয়াল 4জি এলটিই সাপোর্ট যুক্ত ডুয়াল সিম ফোন। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির জন্য যেখানে ফোনটির ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, আবার এর সাথেই এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 6,000 এমএএইচের বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনটি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করে বলেছে যে এই ফোনটিকে ফুল চার্জ করলে 55 দিন পর্যন্ত অন রাখা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
