Home খবর মাত্র 8,999 টাকা দামে লঞ্চ হল পাঞ্চ হোল ডিসপ্লে, 6000mAh Battery এবং 7GB RAM যুক্ত সস্তা স্মার্টফোন Infinix Hot 20 Play

মাত্র 8,999 টাকা দামে লঞ্চ হল পাঞ্চ হোল ডিসপ্লে, 6000mAh Battery এবং 7GB RAM যুক্ত সস্তা স্মার্টফোন Infinix Hot 20 Play

গত 1 ডিসেম্বর ভারতে Infinix Hot 20 5G এবং Infinix Hot 20 Play স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এর মধ্যে Infinix Hot 20 5G ফোনটি 11,999 টাকা এবং Infinix Hot 20 Play ফোনটি 8,999 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানির Infinix Hot 20 5G ফোনটির ফুল ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Infinix Hot 20 Play ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 8 ডিসেম্বর লঞ্চ হবে 16GB RAM সহ iQOO 11 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Infinix Hot 20 Play এর দাম

ভারতের বাজারে Infinix Hot 20 Play ফোনটি 4GB RAM এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 4GB RAM এর পাশাপাশি 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ভারতে এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 8,999 টাকা এবং এই সস্তা ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Aurora Green, Fantasy Purple, Luna Blue ও Racing Black কালার ভেরিয়েন্টে সেল করা হচ্ছে।

Infinix Hot 20 Play এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে তাদের Infinix Hot 20 Play ফোনটি 21:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 X 1640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.82 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে বাজারে আনা হয়েছে। এই ফোনে পাঞ্চ হোল স্টাইলের স্ক্রিন দেওয়া হয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেট এবং 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এছাড়াও এই ডিসপ্লে 450 নিটস ব্রাইটনেস, 1500:1 কন্ট্রাস্ট রেশিও এবং আই কেয়ার মোডের মতো কিছু সুন্দর ফিচার সাপোর্ট করে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 50MP Camera সহ সস্তা 5G স্মার্টফোন, দাম মাত্র 11হাজার টাকা

Infinix Hot 20 Play ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং এটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেক হেলিও জি37 চিপসেটে রান করে। ফোনটিতে 4GB RAM এর 3GB Extended RAM টেকনলজিও দেওয়া হয়েছে। এই টেকনোলজির সাহায্যে প্রয়োজন হলে ফোনটিতে মোট 7GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য Infinix Hot 20 Play তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সিকিউরিটি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Motorola এর শক্তিশালী স্মার্টফোন Moto X40, পাবেন দুর্দান্ত স্পেসিফিকেশন 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন