Home খবর 6000mAh ব‍্যাটারি, 20MP সেলফি এবং 48MP রেয়ার ক‍্যামেরাসহ 12,499 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy M21 2021 Edition

6000mAh ব‍্যাটারি, 20MP সেলফি এবং 48MP রেয়ার ক‍্যামেরাসহ 12,499 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy M21 2021 Edition

আজ স‍্যামসাং ভারতের মার্কেটে তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন ফোনটি মাত্র 12,499 টাকা দামে এবং Samsung Galaxy M21 2021 Edition নামে পেশ করা হয়েছে। 6,000 এম‌এএইচের ব‍্যাটারি, 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা এবং 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরার এই মিড রেঞ্জ ক‍্যাটাগরির নতুন স‍্যামসাং স্মার্টফোনটি আগামী 26 জুলাই থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়ার মাধ্যমে সেল করা হবে।

Samsung Galaxy M21 2021 Edition এর দাম

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Samsung Galaxy M21 2021 Edition ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং আরেকটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ যোগ করা হয়েছে। আগামী 26 জুলাই থেকে
Samsung Galaxy M21 2021 Edition ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 12,499 টাকা এবং 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 14,499 টাকা দামে শপিং সাইট আমাজন ইন্ডিয়ার মাধ্যমে সেল করা হবে। ফোনটি Arctic Blue ও Charcoal Black কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Samsung Galaxy M21 2021 Edition এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Samsung Galaxy M21 2021 Edition ফোনটিতে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে যোগ করেছে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত ওয়ান ইউআই এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরযুক্ত স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 9611 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালী জি72 জিপিইউ যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M21 2021 Edition এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung ISOCELL GM1 সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy M21 2021 Edition ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন