মার্চ মাসে ওপ্পো তাদের ‘এফ’ সিরিজের OPPO F29 5G ফোনটি ভারতে লঞ্চ করেছিল। এই ফোনটি 8GB RAM এবং Snapdragon 6 Gen 1 প্রসেসর ও 6,500mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। এই ফোনটি 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই ফোনটি 2399 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। ফোনটি কম দামে কোথা থেকে কিনবেন, সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO F29 5G ফোনের অফার
- শপিং সাইট আমাজনের মাধ্যমে OPPO F29 5G ফোনটিতে 2,399 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
- এই ব্যাঙ্ক অফার হিসাবে সিলেক্টেড ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাওয়া যাবে।
- এই ব্যাঙ্ক কার্ডের লিস্টে AXIS, SBI, HDFC, ICICI, BOB, DSB এবং Federal Bank রয়েছে।
- ইউজাররা এইসব ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে OPPO F29 5G ফোনটি কিনলে ইনস্ট্যান্ট 2,399 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
- ইউজাররা এই 8GB RAM সহ 5G ফোনটি কেনার সময় একেবারে সম্পূর্ণ পেমেন্ট করলে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
- EMI সহ ফোনটি কিনলে কোনো ধরনের অফার প্রযোজ্য হবে না এবং 23,999 টাকা দামেই ফোনটি কিনতে হবে।
- উপরোক্ত ব্যাক ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্পূর্ণ পেমেন্ট করলে OPPO F29 5G ফোনটি 21,600 টাকা দামে পাওয়া যাবে।
শপিং সাইট আমাজনের মাধ্যমে OPPO F29 5G ফোনটি কেনার জন্য বা এই ফোনের সম্পূর্ণ অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।
OPPO F29 5G এর স্পেসিফিকেশন
- 6.7″ Quad-Curved AMOLED Display
- Qualcomm Snapdragon 6 Gen 1
- 50MP Rear Camera
- 16MP Front Camera
- 6,500mAh Battery
- 45W SUPERVOOC
ডিসপ্লে
OPPO F29 5G ফোনটি 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্টাইলে কোয়াড কার্ভ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট সহ 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 394 PPI এবং 1200 nits ব্রাইটনেস সাপোর্ট করে। OPPO F29 5G ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর
OPPO F29 5G এবং ফোনটি Android 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য OPPO F29 5G ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে এআই পাওয়ারের জন্য OPPO F29 5G ফোনে NPU 770 Hexagon প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OPPO F29 সিরিজে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটিতে OIS ফিচার সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল মোনোক্রোম ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO F29 ফোনে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 16 মেগাপিক্সেল Sony IMX480 সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F29 ফোনে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের PC Mark Battery টেস্টে বেঞ্চমার্ক স্কোর 16 ঘন্টা, 5 মিনিট পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভ্যানিলা মডেলে 4 বছর পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ভ্যানিলা মডেলে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
OPPO F29 5G এর ফিচার
- OPPO F29 5G ফোনটিতে 2 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপডেট রয়েছে।
- কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
- OPPO F29 ফোনটিতে Reverse Charging ফিচার যোগ করা হয়েছে।
- OPPO F29 ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP66 + IP68 + IP69 রেটিং রয়েছে।
- এই ফোনটির মজবুতির জন্য 360° Armour Body দেওয়া হয়েছে।
- ফোনটির স্ক্রিনের প্রোটেকশনের জন্য Corning Gorilla Glass 7i ব্যাবহার করা হয়েছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে উপস্থিত Hunter Antenna আর্কিটেকচারের জন্য 300% মজবুত সিগনাল পাওয়া যায়।
