Home খবর 7 মে ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE6 এবং Nord CE6 Lite 5G স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

7 মে ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE6 এবং Nord CE6 Lite 5G স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ফ্যানদের জন্য বড় খবর! কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Nord সিরিজের নতুন OnePlus Nord CE6 এবং Nord CE6 Lite ফোনদুটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এর আগেই 7 এপ্রিল ভারতের বাজারে OnePlus Nord 6 ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং এবার ঠিক এক মাস পর অর্থাৎ 7 মে OnePlus Nord CE6 এবং Nord CE6 Lite ফোনদুটি ভারতে পেশ করা হবে। কোম্পানির আপকামিং ফোনের ডিজাইন এবং কালার সহ গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord CE6 এবং Nord CE6 Lite ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

7 মে ভারতের বাজারে OnePlus Nord CE6 এবং OnePlus Nord CE6 Lite ফোনদুটি লঞ্চ করা হবে। কোম্পানি এই দিন একটি গ্লোবাল ইভেন্টের করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে OnePlus Nord CE6 এবং OnePlus Nord CE6 Lite ফোনদুটি পেশ করা হবে। 7 মে দুপুর 12টা সময়ে এই ইভেন্ট শুরু করা হবে। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট সহ ওয়ানপ্লাসের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে লঞ্চ লাইভ দেখা যাবে। এই ইভেন্টের মঞ্চ থেকে OnePlus Nord CE6 এবং OnePlus Nord CE6 Lite ফোনদুটির দাম জানানো হবে।

OnePlus Nord CE6 5G ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি 8000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করার পর সাধারণ ব্যাবহারে এই ফোনটি অনায়াসে 2.5 দিন ব্যাক‌আপ দিতে সক্ষম হবে। জানিয়ে রাখি এই মাসেই ভারতে OnePlus Nord 6 ফোনটি 9000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল, এটি ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে।

দ্রুত চার্জ করার জন্য OnePlus Nord CE6 5G ফোনটিতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে Bypass Charging টেকনোলোজি সাপোর্ট করে। হেভি প্রসেসিঙের সময় ফোনটি চার্জ করলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে কারেন্ট পৌঁছে দেবে। এর ফলে ব্যাটারিতে চাপ পড়ে না এবং ফোনটিও কম হীট হয়। এই Nord CE6 ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার থাকবে।

মিড বাজেট সেগমেন্টে আসন্ন কোম্পানির OnePlus Nord CE6 ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর লঞ্চ করা হবে। এই প্রসেসর 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি, যা 1.8GHz থেকে 2.7GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। হেভি প্রসেসিং চলাকালীন ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য এতে 33000mm² কুলিং এরিয়া দেওয়া হয়েছে।

OnePlus Nord CE6 ফোনটিতে অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটিতে ডেডিকেটেড Touch Reflex chip দেওয়া হয়েছে, যা স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী নতুন ওয়ানপ্লাস ফোনটিতে 144fps গেম খেলা যাবে। অন্যদিকে গেমিং প্রেমীদের জন্য ফোনটিতে 3200Hz টাচ স্যাম্পেলিং রেট এবং গেমপ্লে কন্ট্রোলের জন্য এতে 6-axis gaming gyroscope থাকবে।

OnePlus Nord CE6 ফোনটিতে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফাইড মজবুত বডি দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। এই নতুন ওয়ানপ্লাস ফোনটি Fresh Blue, Lunar Pearl এবং Pitch Black কালার অপশনে সেল করা হবে।

কোম্পানি জানিয়েছে OnePlus Nord CE6 Lite 5G ফোনটি বাজারে Vivid Mint এবং Hyper Black কালার অপশনে লঞ্চ করা হবে। 7 মে লঞ্চের দিন OnePlus Nord CE6 এবং Nord CE6 Lite 5G ফোনের দাম ও সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। আপাতত আপকামিং ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য লঞ্চের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।