যারা কম দামে বড় ব্যাটারি সহ মোটোরোলা স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য মোটোরোলা দারুণ অপশন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী মাসে Moto G67 Power 5G স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। 5 নভেম্বর 7,000mAh ব্যাটারি সহ স্মার্টফোনটি ভারতে পেশ হতে চলেছে। লঞ্চের আগেই অফিসিয়ালি Moto G67 Power 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ঘোষণা করা হয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
ভারতের বাজারে 5 নভেম্বর Moto G67 Power 5G স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। এই দিন দুপুর 12টা আপকামিং স্মার্টফোনের দাম ও সেল ডিটেইলস জানানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টে Moto G67 Power 5G স্মার্টফোনটির মাইক্রো সাইট লাইভ হয়ে গেছে। অর্থাৎ এই শপিং সাইটের মাধ্যমেই নতুন মোটোরোলা স্মার্টফোনটি সেল করা হবে। কোম্পানি জানিয়েছে স্মার্টফোনটি Blue Curacao, Parachute Purple এবং Cilantro কালার অপশনে সেল করা হবে এবং সমস্ত ভেরিয়েন্টে PANTONE ফিনিশ দেওয়া হবে।
সবচেয়ে বড় বিশেষত্ব হল Moto G67 Power 5G স্মার্টফোনটির ব্যাটারি। এই স্মার্টফোনটিতে 7000mAh Silicon Carbon battery রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 58 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 30W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। স্মার্টফোনের সঙ্গে চার্জারও থাকবে বলে আশা করা হচ্ছে।
Moto G67 Power 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7s Gen 2 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno GPU রয়েছে। Moto G67 Power স্মার্টফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। এতে RAM Boost ফিচারের মাধ্যমে 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
Moto G67 Power 5G স্মার্টফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এই LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন এবং Anti-Fingerprint Coating ও Aqua Touch ফিচার রয়েছে।
Moto G67 Power 5G স্মার্টফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি Flicker লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য f/2.2 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Moto G67 Power 5G স্মার্টফোনটিতে 1 বছরের Android OS আপগ্রেড এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। 1 বছরের OS আপডেট অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। স্মার্টফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। তবে IP67 রেটিং থাকলে আরও উন্নত ওয়াটার-রেজিস্টেন্স ফিচার পাওয়া যেত। একইসঙ্গে স্মার্টফোনে Google Gemini সাপোর্ট করে।
আগামী 5 নভেম্বর Moto G67 Power 5G স্মার্টফোনের দাম ঘোষণা করা হবে।তবে প্রকাশ্যে আসা ফিচার ও স্পেসিফিকেশন দেখে ধারণা করা হচ্ছে স্মার্টফোনটির দাম প্রায় 15 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির Moto G96 স্মার্টফোনটি Snapdragon 7s Gen 2 প্রসেসর সহ 17,999 টাকা দামে সেল করা হয়। Moto G96 স্মার্টফোনটিতে 144Hz Curved pOLED স্ক্রিন দেওয়া হয়েছে, যা G67 Power স্মার্টফোনের 120Hz ফ্ল্যাট LCD ডিসপ্লের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম ও উন্নত ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
