Home খবর Realme-Redmi কে জোরদার টক্কর দিতে শীঘ্রই আসছে 7,000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ এই সস্তা স্মার্টফোন

Realme-Redmi কে জোরদার টক্কর দিতে শীঘ্রই আসছে 7,000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ এই সস্তা স্মার্টফোন

সস্তা স্মার্টফোন তৈরির জন্য বিখ্যাত টেক ব্র্যান্ড Tecno, গত বছরের আগস্ট 2021 এ ভারতে তাদের Tecno Pova 2 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি বাজারে আসার সাথে সাথেই প্রশংসা অর্জন করেছিল, কারণ এই Tecno মোবাইলটিতে 7,000 mAh এর একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছিল যা 46 দিনের স্ট্যান্ডবাই সময় দেওয়ার দাবি করেছিল। ভারতে এই Tecno ফোনটির দাম ছিল 10,999 টাকা। সূত্র অনুযায়ী কোম্পানি এই ফোনের একটি নতুন সংস্করণ আনতে চলেছে এবং Tecno Mobiles এই স্মার্টফোনটি খুব শীঘ্রই Tecno Pova 3 নামে মার্কেটে লঞ্চ করবে।

বেঞ্চমার্কিং সাইট Geekbench এ Tecno Pova 3 স্মার্টফোনটি দেখা গেছে। এই ফোনটিকে Geekbench-এ Tecno LF7 স্মার্টফোনটি কোডনামে সার্টিফায়িড করা হয়েছে, আর এটা থেকে মনে করা হচ্ছে যে এই ফোনটি মার্কেটে Tecno Powa 3 নামে লঞ্চ করা হবে। গিকবেঞ্চের পাশাপাশি, এই মোবাইল ফোনটি FCC-তেও উপস্থিত হয়েছে, যেখানে ফোনটির অনেক ফিচার সম্পর্কে তথ্য পাওয়া গেছে। যদিও Tecno কোম্পানির তরফে এখনও এই নতুন স্মার্টফোন সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি, তবে আশা করা হচ্ছে যে এই ফোনটি খুব শীঘ্রই লঞ্চ করা হবে।

Tecno Pova 3 এর স্পেসিফিকেশন

Tecno Pova 3 সম্পর্কে বলা হচ্ছে যে এই স্মার্টফোনটি Android এর সর্বশেষ OS Android 12-এ লঞ্চ করা হবে। প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনে MediaTek Helio G88 চিপসেট দেওয়ার বিষয়টি সামনে এসেছে, এছাড়াও এই ফোনে 6 GB RAM থাকবে। তালিকায় প্রকাশ করা হয়েছে যে এই Tecno মোবাইলটি 33W ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। পাশাপাশি আলোচনা চলছে যে বর্তমান মডেলের মতো Tecno Pova 3 তেও 7,000 mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। ডিজাইন অনুযায়ী এই Techno ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে এবং ফোনের সাইড প্যানেলে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

Tecno Pova 2 এর স্পেসিফিকেশন

ভারতীয় মার্কেটে উপস্থিত Tecno Powa 2 সম্পর্কে কথা বললে, এই মোবাইল ফোনটি 6.95 ইঞ্চি Full HD + ডট-ইন ডিসপ্লে সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 11 OS এর পাশাপাশি এই স্মার্টফোনে MediaTek Helio G85 চিপসেট দেওয়া হয়েছে। ভারতীয় মার্কেটে, এই ফোনটি 4 GB RAM + 64 GB স্টোরেজ এবং 6 GB RAM + 128 GB স্টোরেজ সাপোর্ট করে, যা যথাক্রমে 10,999 টাকা এবং 12,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।

ফটোগ্রাফির জন্য, Tecno Pova 2-এ 48-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি ব্যাক ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। একইভাবে, এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের পাশাপাশি ফোনে গেম স্পেস 2.0, গেম ভয়েস চেঞ্জার, সিস্টেম টার্বো 2.0-এর মতো ফিচারও দেওয়া হয়েছে। এই Tecno ফোনটিতে 7,000 mAh ব্যাটারি আছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন