Home খবর 8000mAh ব্যাটারি সহ আসতে চলেছে OPPO স্মার্টফোন! প্রকাশ্যে এল K15 Turbo Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

8000mAh ব্যাটারি সহ আসতে চলেছে OPPO স্মার্টফোন! প্রকাশ্যে এল K15 Turbo Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

অগাস্ট মাসে ওপ্পো ভারতে তাদের OPPO K13 Turbo Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে ইন-বিল্ট কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। এই আসন্ন ফোনটি OPPO K15 Turbo Pro নামে লঞ্চ করা হতে পারে। চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ইন্টারনেটের মাধ্যমে ফোনের তথ্য শেয়ার করেছে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO K15 Turbo Pro ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এটি কোয়ালকমের নতুন মিড রেঞ্জ অক্টাকোর প্রসেসর, যা 3.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি ভবিষ্যতে একই প্রসেসর সহ OnePlus Ace 6T এবং Vivo S50 Pro mini ফোনটি পেশ করা হতে পারে। কোম্পানির OPPO K13 Turbo Pro ফোনটি Snapdragon 8s Gen 4 চিপসেট সহ পেশ করা হয়েছিল।

OPPO K15 Turbo Pro ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। লক অনুযায়ী ফোনটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইভাবে OPPO K13 Turbo Pro ফোনটিতেও শক্তিশালী 7,000mAh ব্যাটাই দেওয়া হয়েছিল। আমাদের টেস্টে 13 ঘন্টা, 41 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছিল। এই ফোনটি চার্জ করার জন্য 80W SuperVOOC চার্জিং ফিচার সহ পেশ করা হয়েছিল, এবার OPPO K15 Turbo Pro ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO K15 Turbo Pro ফোনটি ফ্ল্যাট স্ক্রিন সহ পেশ করা হতে পারে। এই ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী OPPO K13 Turbo Pro ফোনটির মতো OPPO K15 Turbo Pro ফোনটিতেও ইন-বিল্ট ফ্যান দেওয়া হতে পারে, যা ফোনের ভিতরে প্রবেশ করা অত্যন্ত সূক্ষ্ম কণাগুলিকেও ডিভাইসের বাইরে বের করে দিতে সক্ষম।

OPPO K13 Turbo Pro ফোনটিতে 3.2GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8s Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 20,29,394 AnTuTu স্কোর পেয়েছে। এতে অ্যাকটিভ কুলিং ফ্যান সহ Rapid Cooling Engine রয়েছে, এটি 0.1mm পাতলা ব্লেড এয়ার ভলিউম 20% বাড়ায় এবং 18,000 RPM গতিতে ঘুরতে পারে।

এই ফোনটি IPX9, IPX8 এবং IPX6 ওয়াটারপ্রুফ রেটিং সহ লঞ্চ করা হয়েছিল। জানিয়ে রাখি এটি ইন্ডাস্ট্রির প্রথম এয়ার-কুলিং ফোন হিসাবে পেশ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ট্যাগ দেওয়া হয়েছিল। এই ফোনটিতে টার্বো কুলিং ব্যাক ক্লিপ রয়েছে, যা ফোনের তাপমাত্রা 13° পর্যন্ত কমাতে সাহায্য করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড এবং ColorOS 15 সহ কাজ করে।

ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP OIS প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য f/2.4 অ্যাপার্চারযুক্ত 16MP যোগ করা হয়েছে। এই 2MP ডেপ্থ সেন্সর সীমিত সময় পর্যন্ত কাজ করবে। তবে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা লো-লাইটেও দারুণ ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।