Home খবর 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হবে Realme Neo 8 স্মার্টফোন, থাকতে পারে 165Hz Samsung ডিসপ্লে

8000mAh ব্যাটারি সহ লঞ্চ হবে Realme Neo 8 স্মার্টফোন, থাকতে পারে 165Hz Samsung ডিসপ্লে

রিয়েলমি তাদের ফ্যানদের জন্য শীঘ্রই নতুন উপহার পেশ করতে চলেছে। কোম্পানি তাদের ‘নিও’ সিরিজের নতুন Realme Neo 8 ফোনে কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। 2024 সালের ডিসেম্বর মাসে লঞ্চ হ‌ওয়া Realme Neo 7 ফোনটির সাক্সেসার হিসাবে এই ফোনটি পেশ করা হবে। বড় ডিসপ্লে এবং বড় ব্যাটারির পাশাপাশি এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। নিচে এই আপকামিং ফোনটির লিক ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

আপকামিং Realme Neo 8 ফোনে লেটেস্ট Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। জানিয়ে রাখি ভারতের বাজারে এখনও পর্যন্ত শুধুমাত্র OnePlus 15R ফোনটি এই প্রসেসর সহ পেশ করা হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।

লিক অনুযায়ী Realme Neo 8 5G ফোনে Samsung ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে AMOLED প্যানেল দিয়ে তৈরি 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হতে পারে। এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক থেকে জানা গেছে এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

Realme Neo 8 ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট হতে পারে। এই ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আজ পর্যন্ত কোনো রিয়েলমি স্মার্টফোনে এত বড় ব্যাটারি যোগ করা হয়নি। ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

লিক ডিটেইলস অনুযায়ী এই ফোনে মেটাল ফ্রেম দেওয়া হতে পারে এবং ফোনটির ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেলে গ্লাস লেয়ার যোগ করা হতে পারে। এই আপকামিং ফোনটিতে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP68 + IP69 রেটিং থাকতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনে LPDDR5x RAM + UFS 4.1 storage টেকনোলজি দেওয়া হবে। এই ফোনটিতে 16GB পর্যন্ত RAM যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Realme Neo 8 5G ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। প্রথমে এই ফোনটি কোম্পানির হোম মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করা হবে। ভারতের বাজারে এই ফোনটির লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। জানিয়ে রাখি আগের Realme Neo 7 ফোনে MediaTek Dimensity 9300+ চিপসেট যোগ করা হয়েছিল।