Home খবর লাইভ হল Motorola Edge 60 Stylus স্মার্টফোনের প্রোডাক্ট পেজ, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

লাইভ হল Motorola Edge 60 Stylus স্মার্টফোনের প্রোডাক্ট পেজ, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

মোটোরোলা তাদের Motorola Edge 60 Fusion ফোনটি লঞ্চের পর, এবার তাদের এই সিরিজের অধীনে নতুন Motorola Edge 60 Stylus ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী 15 এপ্রিল ভারতে ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে Motorola Edge 60 Stylus ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে, এর মাধ্যমে ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসন্ন Motorola Edge 60 Stylus ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 60 Stylus এর লঞ্চ ডেট

15 এপ্রিল ভারতে Motorola Edge 60 Stylus ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি লঞ্চ করে দিয়েছে, এবার শুধুমাত্র ফোনটির দাম প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে। 15 এপ্রিল অফিসিয়ালি ফোনটির দাম এবং সেল ডিটেইলস জানা যাবে। স্মার্ট এস পেন সহ 5G ফোনটি ভারতীয় বাজারে PANTONE Surf the Web এবং PANTONE Gibraltar Sea মতো কালার অপশনে সেল করা হবে।

Motorola Edge 60 Stylus এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Motorola Edge 60 Stylus ফোনটিতে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির সুপারএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। 2.5ডি কার্ভ পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইল সহ এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস সহ অ্যাকোয়া টাচ ফিচার সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে।

প্রসেসর

Motorola Edge 60 Stylus ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ কাজ করে, এতে 2 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকবে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে কোয়ালকমের Snapdragon 7s Gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি সিপিইউ রয়েছে, এটি 2.4GHz ক্লক স্পীডে কাজ করে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য 5G ফোনটিতে Adreno 710 GPU যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 Stylus ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট সহ এফ/1.8 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল LYT 700C প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন ও 120° FOV সহ 13 মেগাপিক্সেল Ultra wide অ্যাঙ্গেল লেন্স এবং 3-ইন-1 লাইট সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 Stylus ফোনটিতে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি ফুল চার্জ করলে 35 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়।

অন্যান্য ফিচার

Motorola Edge 60 Stylus ফোনটির বিশেষত্ব হল এর Stylus Pen। এই ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ IP68 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.4 এবং Wi-Fi 6 সহ NFC সাপোর্ট দেওয়া হয়েছে। ভিডিও উপভোগ করার জন্য stereo speakers এবং Dolby Atmos মতো ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনে moto ai ও থাকবে।