8000mAh ব্যাটারি, 8GB RAM এবং AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল OPPO K14 Plus 5G স্মার্টফোন

ওপ্পো তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে ‘K’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে OPPO K14 Plus 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে শক্তিশালী 8000mAh Battery এর পাশাপাশি 1.5K AMOLED ডিসপ্লে, 8GB RAM এবং MediaTek Dimensity 7360 Max প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K14 Plus 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO K14 Plus 5G ফোনের স্পেসিফিকেশন

OPPO K14 Plus 5G স্মার্টফোনটিতে 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন হাই 144Hz রিফ্রেশ রেট সহ 450ppi এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য গ্লাস দেওয়া হয়েছে।

OPPO K14 Plus 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে MediaTek Dimensity 7360 Max প্রসেসর দেওয়া হয়েছে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। OPPO K14 Plus 5G ফোনটি 1 মিলিয়নের চেয়েও বেশি AnTuTu Score পেয়েছে।

এই স্মার্টফোনে গেমিং এবং হেভি প্রসেসিং চলাকালীন অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5000mm Vapor Cooling সিস্টেম দেওয়া হয়েছে। এই সিস্টেম ফোনটিকে ঠাণ্ডা রাখতে সাহায্যে করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 72 মাসের ফ্লুয়েন্স এক্সপেরিয়েন্স গ্যারান্টি সহ লঞ্চ করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে 6 বছর পর্যন্ত OPPO K14 Plus 5G ফোনটি হ্যাং বা ল্যাগ করবে না। অন্যদিকে ফোনে RAM Expansion ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K14 Plus 5G ফোনটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সিঙ্গেল চার্জে ফোনে প্রায় 30 ঘন্টার WhatsApp Voice Call টাইম বা 12 ঘন্টার BGMI গেম প্লে এবং 15 ঘন্টার Instagram স্ক্রলিং টাইম উপভোগ করা যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC টেকনোলজি যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO K14 Plus 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা OIS অর্থাৎ অপটিক্যাল জুম স্টেবলাইজেশন সাপোর্টেড 1/2-ইঞ্চির সেন্সর সহ কাজ করে। একইসঙ্গে ফোনটিতে 2MP Bokeh লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য নতুন OPPO 5G স্মার্টফোনে 16MP Sony IMX480 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে OPPO K14 Plus 5G ফোনে ড্যামেজ প্রুফ 360 ডিগ্রি আর্মার বডি দেওয়া হয়েছে, ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এছাড়া জল ও ধূল থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69K রেটিং রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 85 ডিগ্রি গরম জলে পড়েও সুরক্ষিত থাকবে। জানিয়ে রাখি এই ফোনটিতে 300% আল্ট্রা ভলিউম সাপোর্টেড ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে।

OPPO K14 Plus 5G ফোনের দাম

OPPO K14 Plus 5G ফোনটির 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে স্মার্টফোনটির 8GB RAM সহ 128GB স্টোরেজ অপশন 32,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 35,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে OPPO K14 Plus 5G ফোনের প্রাথমিক সেল হিসাবে 4000 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। এই ডিসকাউন্টের পর ফোনটি 25,999 টাকা দামে কেনা যাবে। আগামী 8 অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here