স্যামসাঙ তাদের Samsung Galaxy S26 সিরিজের নতুন Samsung Galaxy S26 FE স্মার্টফোনটি বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি GSMA ডেটাবেসে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছিল। এবার বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে ফোনটি স্পট হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে Samsung Galaxy S26 FE ফোনের প্রসেসর, RAM এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে।
আসন্ন Samsung Galaxy S26 FE 5G ফোনটি এই সিরিজের চতুর্থ মডেল হিসাবে লঞ্চ হতে চলেছে। এর আগে কোম্পানি এই সিরিজের Samsung Galaxy S26, Samsung Galaxy S26+ এবং Samsung Galaxy S26 Ultra ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এবার লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে Samsung Galaxy S26 FE 5G ফোনটি Samsung SM-S741U মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। অন্যদিকে এর আগে একই মডেল নাম্বার GSMH ডেটাবেসেও ফোনটি দেখা গিয়েছিল। এই নতুন লিস্টিং প্রকাশ্যে আসার পর মনে করা হচ্ছে শীঘ্রই Galaxy S26 FE 5G ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে।
গীকবেঞ্চে আপকামিং Samsung Galaxy S26 FE 5G ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 2426 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 8004 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। গীকবেঞ্চ লিস্টিঙে Samsung Galaxy S26 FE 5G ফোনটি 8GB RAM সহ দেখা গেছে। এটি ফোনের বেস ভেরিয়েন্ট হতে পারে এবং কোম্পানির টপ ভেরিয়েন্ট 12GB RAM সহ বাজারে পেশ করা হতে পারে। এছাড়া গীকবেঞ্চ ডেটাবেসের মাধ্যমে আপকামিং স্যামসাঙ ফোনটি Android 17 অপারেটিং সিস্টেম সহ প্রকাশ্যে এসেছে।
Samsung Galaxy S26 FE 5G ফোনটির মাদারবোর্ড সেকশনে s5e9955 কোডনেম সহ দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী এটি Exynos 2500 ডেকা-কোর প্রসেসর হতে পারে। এই প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি 1.80GHz হবে বলে জানানো হয়েছে, এতে 2.36GHz ক্লক স্পীডযুক্ত 5 কোর, 2.75GHz ক্লক স্পীডযুক্ত ডুয়েল কোর এবং 3.30GHz হাই ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Xclipse 950 GPU থাকতে পারে বলে জানা গেছে।
Samsung Galaxy S26 5G ফোনটিতে 6.3 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। অন্যদিকে Samsung Galaxy S26 Plus 5G ফোনটিতে 6.7-ইঞ্চির কোয়াডএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় স্যামসাঙ ফোনেই 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ভিশন বুস্টার সহ Dynamic AMOLED 2X প্যানেল ব্যাবহার করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনদুটিতে Exynos 2600 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনগুলি Android 16 বেস্ড One UI 8.5 সহ কাজ করে। একইসঙ্গে Galaxy AI ফিচারও রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S26 5G ফোনটিতে 4300mAh ব্যাটারি দেওয়া হয়েছে, অন্যদিকে S26+ ফোনটিতে 4900mAh ব্যাটারি রয়েছে। এই সিরিজের বেস মডেলে 25W এবং প্লাস মডেলে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য Samsung 5G ফোনে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেল 3x Telephoto লেন্স যোগ করা হয়েছে। একইভাবে ফোনগুলিতে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy S26 Ultra ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6.9-ইঞ্চির QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এতে 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং Vision booster সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে 200MP + 50MP + 50MP + 10MP সেন্সর এবং ফ্রন্টে 12MP সেলফি সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S26 Ultra ফোনটিতে 60W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।
