Home খবর 2250 টাকা ছাড় সহ মাত্র 10,749 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে iQOO Z9x 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

2250 টাকা ছাড় সহ মাত্র 10,749 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে iQOO Z9x 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

মে মাসে iQOO তাদের লো বাজেট রেঞ্জে iQOO Z9x 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল। এই ফোনটি 8GB RAM, Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর, 50MP ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। এবার এই লো বাজেট রেঞ্জের ফোনটিতে আরও কম দামে কেনা যাবে। বর্তমানে iQOO Z9x 5G স্মার্টফোন 2,250 টাকা কম দামে সেল করা হচ্ছে।

iQOO Z9x এর ডিল

iQOO Z9x 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এতে 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM রয়েছে। এই ফোনটির 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে শপিং সাইট আমাজনে ফোনটির সমস্ত স্টোরেজ অপশন আগের থেকে কম দামে সেল করা হচ্ছে। কুপন ডিসকাউন্ট এবং অফার সহ ফোনটি 2250 টাকা কম দামে সেল করা হচ্ছে।

iQOO Z9x 5G লঞ্চ প্রাইস অফার প্রাইস
4GB RAM + 128GB Storage ₹12,999 ₹10,749
6GB RAM + 128GB Storage ₹14,499 ₹12,249
8GB RAM + 128GB Storage ₹15,999 ₹13,749

 

শপিং সাইট আমাজনে iQOO Z9x 5G ফোনের সমস্ত ভেরিয়েন্ট তাদের নিজেদের দামের থেকে 500 টাকা কম দামে সেল করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে অতিরিক্ত 500 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই অফারের পর ফোনটি লঞ্চ দামের থেকে 1000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। এরপরও কোম্পানির পক্ষ থেকে iQOO Z9x 5G ফোনে 1,250 টাকা ব্যাঙ্ক কার্ডের উপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে ফোনটির দাম 2250 টাকা (500+500+1250) কম হয়ে গেছে।

এই 1,250 টাকা ব্যাঙ্ক অফার ICICI এবং HDFC Bank Credit Card এর মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে। এছাড়া সমস্ত ইউজাররা 1,000 টাকা ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে পারবেন। শপিং সাইট আমাজনের মাধ্যমে iQOO Z9x 5G ফোনটি কম দামে কেনার জন্য বা অফার ডিটেইলস জানার জন্য (এখানে ক্লিক করুন)

iQOO Z9x এর স্পেসিফিকেশন