Home খবর 3000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে 8GB RAM সহ OnePlus 5G স্মার্টফোন, রয়েছে AMOLED ডিসপ্লে এবং 5,500mAh ব্যাটারি

3000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে 8GB RAM সহ OnePlus 5G স্মার্টফোন, রয়েছে AMOLED ডিসপ্লে এবং 5,500mAh ব্যাটারি

যারা 8GB RAM সহ কম দামে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, বর্তমানে তাদের জন্য OnePlus Nord CE 4 Lite 5G ফোনটি দুর্দান্ত অফার সহ সেল করা হচ্ছে। এই স্মার্টফোনটি 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 3 হাজার টাকা ডিসকাউন্ট সহ মাত্র 16,999 টাকা দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord CE 4 Lite 5G ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।

OnePlus Nord CE 4 Lite 5G এর অফার

জানিয়ে রাখি উপরোক্ত অফার সহ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে OnePlus Nord CE 4 Lite 5G ফোনটি সেল করা হচ্ছে। শপিং সাইটে ফোনটি 1 টাকা কম দামে পাওয়া যাচ্ছে। কম দামে OnePlus Nord CE 4 Lite 5G ফোনটি কেনার জন্য এবং অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।

কোম্পানি ওয়েবসাইট / আমাজন

OnePlus Nord CE 4 Lite 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনে 20:9 অ্যাস্পেক্ট রেশিয় দিয়ে তৈরি 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টড 6.6 ইঞ্চির ফুলএচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে AMOLED প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট এবং 2100nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোন Qualcomm Snapdragon 695 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই প্রসেসর 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।

স্টোরেজ: OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোন 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত RAM এর ক্ষমতা সম্পন্ন। ফোনটির 128GB ভেরিয়েন্টে 3 হাজার টাকা ছাড় এবং 256GB ভেরিয়েন্ট 20,999 টাকা দামে সেল করা হচ্ছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচার সহ EIS সাপোর্টেড 50MP Sony LYT-600 মেইন সেন্সর এবং এফ/1.8 অ্যাপচার সহ কাজ করে। এছাড়া এই ফোনে এফ/2.4 অ্যাপচার এবং 22mm ফোকাল লেন্থযুক্ত 2MP মোনো ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।