গত এপ্রিল মাসে ভিভো ভারতের বাজারে বড় ব্যাটারি সহ vivo T5 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9020mAh ব্যাটারি রয়েছে। এই 5G ফোনটি বর্তমানে কম দামে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার সহ সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 8GB RAM এই 5G ফোনটির অফার সম্পর্কে।
vivo T5 Pro ফোনের দাম এবং অফার
ভারতের বাজারে vivo T5 Pro ফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 128GB স্টোরেজ মডেল 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং 256GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছিল 33,999 টাকা। পরবর্তী সময়ে প্রাইস হাইকের ফলে এই দুটি মডেলের দাম বেড়ে যথাক্রমে 32,999 টাকা এবং 36,999 টাকা হয়ে যায়।
তবে বর্তমানে এই ফোনটির উভয় ভেরিয়েন্ট সস্তায় কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির দামে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড় সহ ফোনটির 8GB+128GB মডেল 31,999 টাকা এবং 8GB+256GB মডেল 35,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিভো ডট কমে সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ ইউজাররা যে কোনো ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করে এই অফার উপভোগ করতে পারবেন। অপরদিকে ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনার সময় HDFC, SBI, AXIS ও ICICI ব্যাঙ্কের গ্ৰাহকরা 1 হাজার টাকা ডিসকাউন্ট পাবেন। শপিং সাইটে ডেবিট ও ক্রেডিট উভয় কার্ডে অফার প্রযোজ্য।
vivo T5 Pro ফোনটি অফারে সস্তায় কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
vivo T5 Pro ফোনের ব্যাটারি
Vivo T5 Pro ফোনে 9020এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 37 মিনিট পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W FlashCharge ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 10 মিনিট চার্জ করে এই ফোনে 6 ঘন্টা কলিং টাইম পাওয়া যাবে।
আমাদের টেস্টে ফোনটি 20% থেকে 100% পর্যন্ত ফুল চার্জ হতে 55 মিনিট সময় লেগেছে। এছাড়াও এই ফোনটিতে bypass charging ফিচার রয়েছে। এই ফিচার হেভি পারফরমেন্সের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে কারেন্ট সাপ্লাই করে। ফলে ব্যাটারিতে খুব বেশি চাপ পড়ে না এবং ফোন কম হীট হয়।
vivo T5 Pro ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Vivo T5 Pro স্মার্টফোনটিতে Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.7GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 11,67,242 AnTuTu Score পেয়েছে। গেমিঙের সময় ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য এতে 7000 mm2 Vapor Cooling Chamber যোগ করা হয়েছে।
Vivo T5 Pro ফোনটিতে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফাইড, এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে। এর সঙ্গে এই ফোনে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য vivo T5 Pro 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য vivo T5 Pro 5G ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি LPDDR4X RAM + UFS3.1 Storage সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে 3 জেনারেশন ওএস আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। একইসঙ্গে কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6, Bluetooth 5.2 এবং OTG এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে।
