ভারতে লঞ্চ হল 8 GB RAM যুক্ত Samsung Galaxy A51, 4000 mAh ব‍্যাটারীর সঙ্গে এতে আছে 48 MP কোয়াড ক‍্যামেরা

Samsung গত জানুয়ারি মাসে ভারতে তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Samsung Galaxy A51 ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি ভারতে 6 জিবি র‍্যামের সঙ্গে সেল করা হয়। এবার কোম্পানি তাদের ফ‍্যানদের খুশি করার জন্য এই ফোনটি আরও শক্তিশালী করে তুলেছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A51 এর 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট ভারতীয় মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই নতুন ভেরিয়েন্টটি 27,999 টাকা দামে সেল করা হবে।

Samsung Galaxy A51 এর নতুন ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ভেরিয়েন্টটি মাত্র 27,999 টাকার বিনিময়ে Prism Crush Black, Crush White এবং Crush Blue কালার অপশনে কেনা যাবে। Samsung Galaxy A51 অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে দেশের অফলাইন রিটেইল স্টোর থেকেও সেল করা হবে।

লুক ও ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A51 ফোনটি প্রিজম ডিজাইনে তৈরি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে বেজল লেস এবং এর ওপরের দিকে মাঝ বরাবর একটি ছোট হোল অবস্থিত। এই হোলের মধ্যেই ফোনের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। Samsung Galaxy A51 এর ফ্রন্ট প‍্যানেলে তিন দিক সম্পূর্ণভাবে বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপ ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে চারকোনা শেপে দেওয়া হয়েছে এবং এই সেট‌আপের মধ্যে ক‍্যামেরা সেন্সরগুলি L-শেপে অবস্থিত।

Samsung Galaxy A51 এর ব‍্যাক প‍্যানেলে অন্য কোনো সেন্সর দেওয়া হয়নি তবে এর নিচের দিকে Samsung এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন আছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট অবস্থিত। Samsung Galaxy A51 এর নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে এবং এর ডানদিকে স্পীকার গ্ৰিল ও বাঁদিকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে।

ফিচার ও স্পেসিফিকেশন

Samsung Galaxy A51 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির।ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। কোম্পানি তাদের এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পেশ করেছে যার ফলে ফোনটির স্ক্রিনে টাচ করলেই এটি আনলক হয়ে যায়। Samsung Galaxy A51 ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত ওয়ান ইউআই 2.0 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 9611 চিপসেটে রান করে।

ক‍্যামেরা সেগমেন্ট এই ফোনটির অন‍্যতম বড় বিশেষত্ব। ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A51 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের। এর সঙ্গে এই ফোনে এফ/2.0 অ্যাপার্চাযুক্ত 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চাযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A51 এ 32 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

কোম্পানির Samsung Galaxy A51 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারের সঙ্গে সঙ্গে ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A51 এ 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here