5000mAh ব‍্যাটারী এবং 4টি ক‍্যামেরাযুক্ত ফোন লঞ্চ হল মাত্র 8,499 টাকা দামে, এতে আছে পাঞ্চ-হোল ডিসপ্লে ও 4GB ব‍্যাম

InfiNix আজ ভারতীয় মার্কেটে তাদের ‘হট’ সিরিজের পোর্টফোলিও বাড়িয়ে নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এক সঙ্গে Infinix Hot 9 এবং Infinix Hot 9 Pro নামে দুটি ফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির অন‍্যান‍্য মোবাইলের মতোই এই ফোনদুটিও লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে যা আকর্ষণীয় লুকের সঙ্গে শক্তিশালী স্পেসিফিকেশনযুক্ত। তাদের নতুন ফোনদুটিতে ইনফিনিক্স পাঞ্চ হোল ডিসপ্লে, 5,000 এম‌এএইচের ব‍্যাটারী, কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 4 জিবি র‍্যাম যোগ করেছে।

Infinix Hot 9 এবং Infinix Hot 9 Pro 

Infinix Hot 9 এবং Infinix Hot 9 Pro ফোনদুটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোন‌ই 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 90.5 শতাংশ। কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটি 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে 2.5ডি গ্লাস ব‍্যবহার করা হয়েছে। এই স্ক্রিন আই কেয়ার মোডযুক্ত।

Infinix Hot 9 এবং Infinix Hot 9 Pro ফোনদুটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এগুলি এক্স‌ওএস 6.0 তে কাজ করে। এক‌ইভাবে প্রসেসিঙের জন্য ফোনদুটিতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে আইএমজি পাওয়ারভিআর জিই 8320 জিপিইউ আছে।

ফোটোগ্রাফির জন্য Infinix Hot 9 এবং Infinix Hot 9 Pro দুটি ফোনেই কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। হট 9 প্রোতে যেখানে প্রাইমারি ক‍্যামেরা সেন্সর হিসেবে 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হয়েছে সেখানে হট 9 এর ক্ষেত্রে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এই দুটি সেন্সর‌ই এফ/1.8 অ্যাপার্চাযুক্ত। এছাড়াও এই দুটি ফোনে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি করে লো লাইট সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনগুলিতে এফ/2.0 অ্যাপার্চাযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Infinix Hot 9 সিরিজের ফোনদুটি 4জি ভোএলটিই সাপোর্টেড রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এই ফোনদুটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও আছে। এছাড়াও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Infinix Hot 9 এবং Infinix Hot 9 Pro তে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Infinix Hot 9 এবং Infinix Hot 9 Pro ফোনদুটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটির মধ্যে Infinix Hot 9 ফোনটি 8,499 টাকা দামে সেল করা হবে এবং Infinix Hot 9 Pro এর দাম রাখা হয়েছে 9,499 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here