দূর সঞ্চার নিগম লিমিটেড (TRAI) তাদের সাবস্ক্রাইবারদের জন্য এই বছরের শুরুতে একটি রিপোর্ট জারি করেছিল, যার তথ্য অনুযায়ী ভারতে 31 জানুয়ারি 2020 পর্যন্ত 115.6 কোটি মোবাইল ইউজার ছিল। এবার এই শতাধিক কোটি ইউজারের জন্য একটি খারাপ খবর আছে। একটি রিপোর্ট অনুযায়ী সমস্ত টেলিকম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম আরও একবার বাড়াতে চলেছে। আগামী 12 থেকে 18 মাসের মধ্যে দুবার এই দাম বৃদ্ধি করা হতে পারে। তবে এখনও পর্যন্ত কোনো কোম্পানিই এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি।
EY ওয়েবসাইটের পক্ষ থেকে জানা গেছে ভারতীয় মার্কেটের সমস্ত টেলিকম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে। এর আগে গত বছর অর্থাৎ 2019 সালের 30 নভেম্বর রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া এবং বিএসএনএল তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল।

গত বছর টেলিকম ইন্ডাস্ট্রির বিপুল পরিমাণ ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ট্যারিফের দাম বাড়ানো হয়। এই রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাসের প্রকোপে হঠাৎ জারি হওয়া লকডাউনের ফলে যে সমস্যার সৃষ্টি হয় তা সামাল দিতেই কোম্পানিগুলিকে বাধ্য হয়ে ট্যারিফের প্ল্যান বাড়াতে হবে।
EY তে ইমার্জিং মার্কেট টেকনোলজি, মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন (TMT) লিডার প্রশান্ত সিংঘল তাঁর বক্তব্যে বলেন, ট্যারিফের দাম বাড়ানো প্রয়োজন কারণ টেলিকম ও কনজিউমারদের খরচ এখন কম। আগামী 6 মাসের মধ্যে ট্যারিফের দাম বাড়ানো দরকার। তিনি জানিয়েছেন এই প্রক্রিয়া যত তাড়াতাড়ি শুরু হবে ততই ভালো।
12 থেকে 18 মাসে দুবার ট্যারিফ হাইক
প্রশান্ত জানিয়েছেন আগামী 12 থেকে 18 মাসের মধ্যে দুবার ট্যারিফের দাম বাড়তে পারে। তিনি বলেন সমস্ত টেলিকম কোম্পানি আগামী ছয় মাসের মধ্যে একবার তাদের প্ল্যানের দাম বাড়াবে এবং মার্কেটে টিকে থাকার জন্য এই সিদ্ধান্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। তবে কত পরিমাণে ট্যারিফ দামি হবে সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










