টেক কোম্পানি রিয়েলমি ভারতে স্মার্টফোন মার্কেটে নিজের পরিচিতি তৈরির জন্য প্রথমে কম দামে প্রোডাক্ট লঞ্চ করে ইউজারদের মনে তাদের জন্য স্থান করে নেয়। কিন্তু কিছু দিন আগে জিএসটি রেট বৃদ্ধি পাওয়ার ফলে স্মার্টফোনের দাম বাড়াতে হয়েছে। এর পরেও কোম্পানি তাদের কিছু ফোনের দাম বাড়াচ্ছে। কয়েক দিন আগে কোম্পানি Realme Narzo 10A এবং Realne C3 ফোনদুটির দাম বাড়িয়েছে। কোম্পানি এবার অফলাইন মার্কেটে তাদের Realme 5S, Realme C2 এবং Realme 6 এই ফোন তিনটির দাম বাড়ালো।
নতুন দাম
প্রথমেই বলতে হয় কোম্পানি তাদের Realme 5S ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা থেকে বাড়িয়ে 11,999 টাকা করে দিয়েছে। আবার ফোনটির 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকার বদলে 12,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে Realme 6 ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 13,999 টাকা থেকে বেড়ে 14,999 টাকা হয়ে গেছে। একইভাবে ফোনটির 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র্যামের সঙ্গে 128 মেমরি ভেরিয়েন্টের দাম বেড়ে যথাক্রমে 16,999 টাকা এবং 17,999 টাকা হয়ে গেছে। আগে এই ভেরিয়েন্টদুটির দাম ছিল 15,999 টাকা এবং 16,999 টাকা।
এছাড়া কোম্পানির বাজেট ক্যাটাগরির Realme C2 ফোনটির 2 জিবি র্যাম ও 16 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 500 টাকা বাড়ানো হয়েছে, ফলে ফোনটি এখন 6,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে ফোনটির 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 6,999 টাকা এবং 7,499 টাকা থেকে বেড়ে 7,499 টাকা এবং 7,999 টাকা হয়ে গেছে।
কয়েক দিন আগেই বেড়েছে Realne Narzo 10A এবং C3 এর দাম
Realne Narzo 10A ফোনটির 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট আগে 8,499 টাকা দামে সেল করা হতো, কিন্তু এখন দাম বাড়ার পর 8,999 টাকা হয়ে গেছে। Realne C3 এর 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 7,999 টাকা থেকে বেড়ে 8,999 টাকা হয়ে গেছে। ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা বাড়ানোর ফলে 8,999 টাকার বদলে 9,999 টাকা করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










