সবেমাত্র Realme ভারতে কম দামে তাদের নতুন স্মার্টফোন Realme C11 লঞ্চ করেছে যার দাম রাখা হয় মাত্র 7,499 টাকা। এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা ও 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে এবং আগামী 22 জুলাই থেকে এদেশে ফোনটি সেল করা হবে। Realme C11 এর পর এবার কোম্পানি তাদের আরেকটি জনপ্রিয় স্মার্টফোন Realme 6 এর নতুন ভেরিয়েন্ট মার্কেটে নিয়ে এসেছে। এই নতুন ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও 64 জিবি মেমরি দেওয়া হয়েছে।
কোম্পানি তাদের Realme 6 এর এই নতুন ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও 64 জিবি মেমরি দিয়েছে এবং এর দাম রাখা হয়েছে 15,999 টাকা। এই নতুন ভেরিয়েন্টটি কোম্পানি Comet Blue এবং Comet White কালার ভেরিয়েন্টে পেশ করেছে এবং এটি আজ অর্থাৎ 16 জুলাই রাত 12টা থেকে সেল করা হবে। Realme 6 এর এই ভেরিয়েন্ট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।
Realme 6
কোম্পানি তাদের Realme 6 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। একইভাবে ফোনটির 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা এবং 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা। বর্তমানে ফোনটির চারটি ভেরিয়েন্ট মার্কেটে সেল করা হবে।
কোম্পানি তাদের Realme 6 ফোনটিতে পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করেছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 90.5 শতাংশ। এই ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে আছে। Realme 6 এর স্ক্রিন 90 হার্টস রিফ্রেসরেট সাপোর্টেড এবং এটি কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। Realme 6 অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে মিডিয়াটেক হেলিও জি90টি চিপসেটে রান করে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 30 ওয়াট ফ্ল্যাশ চার্জ টেকনোলজিযুক্ত 4,300 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Realme 6 এর ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.3 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড আ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মোনো সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। এই ফোনটি 10এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের স্যামসাং সেন্সর আছে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় ইউজার নাইটস্কেপ মোড পাবে না। তবে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে বিউটি, ফিল্টার, এইচডিআর, প্যানোরামিক ভিউ, পোর্ট্রেট ও টাইমল্যাপ্স ফিচার আছে।










