4030mAh ব‍্যাটারী এবং 2GB RAM এর সঙ্গে লঞ্চ হল ভিভোর সস্তা ফোন Vivo Y1s

Vivo গত সপ্তাহে তাদের ঘরোয়া মার্কেট চীনে Vivo S7 5G ফোনটি লঞ্চ করেছিল। কোম্পানির এই হাইএন্ড ডিভাইসে 44 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক‍্যামেরা এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। টেক মঞ্চে Vivo S7 5G লঞ্চের পর এবার ভিভো আন্তর্জাতিক বাজারে একটি সস্তা স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Vivo Y1s ফোনটি লঞ্চ করা হয়েছে এবং বর্তমানে ফোনটি শুধুমাত্র কম্বোডিয়ার মার্কেটে এন্ট্রি নিয়েছে।

Vivo Y1s

কোম্পানির নতুন লো বাজেট ক‍্যাটাগরির Vivo Y1s ফোনটি প্লাস্টিক বডির সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ডিসপ্লের তিনদিক বেজল লেস তবে এর নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপরে ‘ভি’ শেপের নচ আছে। এই ফোনে 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.22 ইঞ্চির এইচডি+ ফুল ভিউ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে।

Vivo Y1s ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত ফনটাচ ওএস 10.5 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট দেওয়া হয়েছে। এতে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Vivo Y1s এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। Vivo Y1s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন।

কোম্পানির নতুন Vivo Y1s এর ডায়মেনশন 135.11 × 75.09 × 8.28 এম‌এম এবং ওজন 161 গ্ৰাম। বেসিক কানেক্টিভিটি ফিচারসহ এই ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য Vivo Y1s এ ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,030 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কম্বোডিয়ায় ফোনটির দাম প্রায় 8,199 টাকা এবং সেখানে এটি Aurora Blue এবং Olive Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here