BSNL পেশ করল 80GB ডেটাসহ 399 টাকা দামের এই দুর্দান্ত প্ল‍্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও একটি নতুন রিচার্জ ভাউচার পেশ করেছে। 80 দিন ভ‍্যালিডিটিযুক্ত এই প্ল‍্যানটির দাম রাখা হয়েছে 399 টাকা। এই প্ল‍্যানে ভয়েস কলিঙের সঙ্গে সঙ্গে ডেটার সুবিধাও পাওয়া যায়। আপাতত এই নতুন প্ল‍্যানটি চেন্নাই ও তামিলনাড়ু সার্কেলে কার্যকর করা হয়েছে। তবে এটি আগামী 15 আগস্ট থেকে রিচার্জ করা যাবে। কোম্পানি নতুন প্ল‍্যান লঞ্চের পাশাপাশি তাদের পুরোনো 1,699 টাকা দামের একটি ট‍্যারিফ ভাউচার বন্ধ‌ও করে দিয়েছে।

BSNL এর 399 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির পক্ষ থেকে তাদের এই নতুন প্ল‍্যানটি স্বাধীনতা দিবস উপলক্ষে পেশ করা হয়েছে। বিএস‌এন‌এলের এই 399 টাকা দামের প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 80 দিন। কোম্পানি এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি করে ইন্টারনেট ডেটা দিচ্ছে। প্রতিদিনের FUP লিমিট শেষ হয়ে যাওয়ার পর আনলিমিটেড ডেটা 80 কেবিপিএস স্পীডে ব‍্যবহার করা যায়।

বন্ধ হয়েছে প্ল‍্যান

এই প্ল‍্যানে দিল্লি ও মুম্বাইয়ের এমটিএন‌এল নেটওয়ার্ক রোমিং সার্কেলসহ হোম এবং ন‍্যাশানাল রোমিঙে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যেত। কোম্পানির এই প্ল‍্যানে লোকাল, এসটিডি এবং আউটগোয়িং রোমিং মিলিয়ে ভয়েস কলের জন্য এফ‌ইউপি লিমিটসহ প্রতিদিন 250 মিনিট টকটাইম দেওয়া হত। দৈনিক লিমিট শেষ হ‌ওয়ার পর কলের জন্য বেস ট‍্যারিফ প্ল‍্যানের দর অনুযায়ী চার্জ করা হত।

বেড়েছে 600 টাকা দামের ব্রডব্যান্ডের ভ‍্যালিডিটি

বিএস‌এন‌এল তাদের ইউজারদের জন্য 600 টাকা দামের একটি প্রমোশনাল প্ল‍্যান পেশ করেছিল যা 27 জুলাই পর্যন্ত ভ‍্যালিড ছিল। কিন্তু এবার কোম্পানি তাদের গ্ৰাহকদের কথা মাথায় রেখে প্ল‍্যানটির ভ‍্যালিডিটি বাড়িয়েছে। ইউজাররা আগামী 27 অক্টোবর পর্যন্ত এই প্ল‍্যান রিচার্জ করতে পারবেন। এই 600 টাকা দামের প্ল‍্যানটি রিচার্জ করলে 40 এমবিপিএস স্পীডে 300 জিবি ডেটা পাওয়া যায়। প্রাথমিক 300 জিবি ডেটা শেষ হয়ে গেলে 2 এমবিপিএস স্পীডে ইন্টারনেট উপভোগ করা যায়। এছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড ন‍্যাশানাল ভয়েস কল বিনামূল্যে পাওয়া যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here