ভারতে আবার আসছে TikTok, জেনে নিন কিভাবে

এই বছর জুলাই মাসে ভারত সরকার টিকটকসহ আরও 59টি চীনা অ্যাপ ব‍্যানড করেছিল। সরকারের পক্ষ থেকে প্রাইভেসি সম্পর্কিত প্রশ্ন তুলে এই অ্যাপগুলি ব‍্যানড করা হয়। এই 59টি অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিকটক সম্পর্কে শোনা যাচ্ছে যে এটি আবার ভারতে ফেরত আসতে পারে।

একটি রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রি টিকটকের ভারতীয় ব‍্যবসা দেখাশোনার দায়িত্ব কিনে নিতে পারে। সোর্স থেকে জানা গেছে এই মুহুর্তে চুক্তি সম্পর্কে কথাবার্তা প্রথম স্তরেই রয়েছে। আবার রিলায়েন্স বা টিকটকের পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়ালি কোনো তথ‍্য‌ও জানানো হয়নি।

মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সেন্সর টাওয়ারের ডেটা অনুযায়ী ভারত বর্তমানে 61 মিলিয়নের‌ও বেশি ডাউনলোডের সঙ্গে শর্ট ভিডিও মেকিং অ্যাপের সবচেয়ে বড় মার্কেট। অথচ যখন মানিটাইজেশনের প্রসঙ্গ আসে তখন লাভের 90 শতাংশ যায় চীন, ইউএস ও ইউকের পকেটে।

গত জুন মাসে ভারত সরকার আইটি অ্যাক্ট 2000 এর সেকশন 69 অনুযায়ী এই অ্যাপটি দেশে ব‍্যানড করে দেয়। এক‌ই সঙ্গে আরও 58টি অ্যাপ ব‍্যানড করার আদেশ জারি করা হয়। এরপর গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে টিকটক ছাড়াও Helo, Mi Video Call – Xiaomi, DU Browser, DU Privacy, Cache Cleaner – DU App Studio, Clean Master – Cheetah Mobile এবং Wonder Camera এর মতো বিখ্যাত আরও কিছু অ্যাপ সরিয়ে দেওয়া হয়।

আমেরিকাতেও ব‍্যানড টিকটক

গত সপ্তাহে আমেরিকাতেও টিকটক ব‍্যানড করা হয়েছে। এক‌ই সঙ্গে আমেরিকার পক্ষ থেকে টিকটকের আমেরিকান ব‍্যাবসা কোনো আমেরিকার‌ই কোম্পানিকে বেচার জন্য বাইটড‍্যান্সকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। মনে করা হচ্ছে মাইক্রোসফট বা টুইটার আমেরিকার টিকটকের দায়িত্ব কিনতে পারে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি এবিষয়ে কোনো ঘোষণা করা হয়নি।

Google ও Apple স্টোর থেকে সরানো হল ফোর্টনাইট

গত বৃহস্পতিবার অ্যাপেল তাদের প্লে স্টোর থেকে অত‍্যন্ত জনপ্রিয় ব‍্যাটেল রয়‍্যাল গেম Fortnite সরিয়ে দেয়। ফোর্টনাইটের ডেভেলপাররা তাদের গেমের জন্য একটি আপডেট জারি করার পর‌ই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাপেল ছাড়া গুগলের পক্ষ থেকেও এক‌ই পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর উভয় প্ল‍্যাটফর্ম থেকে আর এই গেমটি ডাউনলোড করা যাচ্ছে না।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here