দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল দীর্ঘ সময় ধরে তাদের মোবাইল ও ব্রডব্যান্ড গ্ৰাহকদের জন্য নতুন নতুন অসাধারণ প্ল্যান পেশ করে চলেছে। এইসব প্ল্যানের ফলে আর কিছু না হোক দেশের এক নম্বর টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওকে যথেষ্ট প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। এবার BSNL তাদের ব্রডব্যান্ড সেগমেন্টের ক্ষেত্রে তিনটি নতুন প্ল্যান নিয়ে এসেছে যেখানে 50 এমবিপিএস পর্যন্ত স্পীড পাওয়া যাবে। কোম্পানির পেশ করা এইসব প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও পাওয়া যায়।
কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যান তিনটি 200GB CS111 মান্থলি, 300GB CS112 মান্থলি এবং PUN 400GB মান্থলি নামে পেশ করা হয়েছে। এই প্ল্যানগুলিতে ইউজারদের মাসে 400 জিবি পর্যন্ত হাই স্পীড ডেটা দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী 200GB CS111 Monthly, 300GB CS112 Monthly এবং PUN 400GB Monthly এই তিনটি প্ল্যানই পাঞ্জাব সার্কেলে পেশ করা হয়েছে।
কোম্পানির নতুন 200 জিবি সিএস111 মান্থলি প্ল্যানে ইউজারদের 50 এমবিপিএস স্পীডে 200 জিবি পর্যন্ত ডেটা দেওয়া হয়। এই ডেটা শেষ হওয়ার পর ইউজাররা 4 এমবিপিএস স্পীডে ডেটা পাবেন। এই প্ল্যানে ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যায় না এবং এই প্ল্যানটির দাম মাসে 490 টাকা।
একইভাবে দ্বিতীয় অর্থাৎ 300জিবি সিএস112 মান্থলি প্ল্যানের দাম 590 টাকা। এই প্ল্যানে 50 এমবিপিএস স্পীডে 300 জিবি হাই স্পীড ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানেও ভয়েস কলের সুবিধা পাওয়া যায় না।
অবশেষে বিএসএনএলের পিইউএন 400জিবি মান্থলি প্ল্যানে ইউজারদের 50 এমবিপিএস স্পীডে 400 জিবি পর্যন্ত হাই স্পীড ডেটা দেওয়া হয়। তবে এই প্ল্যানে ডেটা ছাড়াও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানটির দাম রাখা হয়েছে মাসে 690 টাকা।










