ঘোষণা হল Realme Narzo 20 সিরিজ, দুর্দান্ত ফিচারসহ খুব তাড়াতাড়ি আসছে মার্কেটে

জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত IFA 2020 টেক শোতে Realme এবার প্রথম অংশগ্রহণ করল এবং তাদের বেশ কিছু আপকামিং প্রোডাক্টের ঘোষণা করেছে। অন‍্যান‍্য বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের আগামী Realme Narzo 20 সিরিজ সম্পর্কেও ঘোষণা করেছে। এই Realme Narzo 20 সিরিজ সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন লিক ও তথ্য পাওয়া যাচ্ছিল। কোম্পানি এই সিরিজ সম্পর্কে ঘোষণা করে জানায় আগামী কয়েক মাসের মধ্যেই এই সিরিজ লঞ্চ করে দেওয়া হবে। কোম্পানির এই আগামী স্মার্টফোন সিরিজ ছাড়া স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ ও TWS ইয়ারফোন সম্পর্কে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে OPPO A93, জেনে নিন এই ফোনটির বিশেষত্ব

খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Realme Narzo 20 সিরিজ

কোম্পানি ইভেন্টে পেশ করা তাদের নতুন প্রোডাক্ট সম্পর্কে খুব কম তথ্য জানিয়েছে। তবে কোম্পানির আগামী Realme Narzo 20 সিরিজ এই বছর মে মাসে লঞ্চ করা Realme Narzo 10 সিরিজের‌ই ফলো আপ হবে।

লঞ্চ হবে Realme Narzo 20 ও Narzo 20 Pro

গত মাসে এক টিপস্টার জানিয়েছিলেন কোম্পানি তাদের এই আগামী স্মার্টফোন সিরিজে Realme Narzo 20 ও Realme Narzo 20 Pro স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি এই সিরিজ পেশ করা হতে পারে। তবে এই সিরিজের কোনো ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে লিকে কিছু বলা হয়নি।

আরও পড়ুন: Nokia এর এইসব দুর্দান্ত ডিজাইনের ফোনগুলি কি এখনও আপনার মনে আছে?

রিয়েলমি ওয়াচ এস প্রো

IFA 2020 এর মঞ্চে কোম্পানি তাদের আগামী স্মার্টফোন সিরিজ ছাড়াও রিয়েলমি ওয়াচ এস প্রো সম্পর্কে ঘোষণা করেছে। এই আন্তর্জাতিক ইভেন্টের মঞ্চে দাঁড়িয়ে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছরই কোম্পানি এই ওয়াচ লঞ্চ করতে পারে। Realme Watch S Pro তে গোল ডায়াল ও এমোলেড ডিসপ্লে দেখা যাবে।

রিয়েলমি 55 ইঞ্চি স্মার্ট টিভি

রিয়েলমি জানিয়েছে তারা তাদের স্মার্ট টিভি পোর্টফোলিও বাড়িয়ে খুব তাড়াতাড়ি 55 ইঞ্চির স্মার্ট টিভি লঞ্চ করবে। প্রসঙ্গত এর আগেও কোম্পানির পক্ষ থেকে 55 ইঞ্চির স্মার্ট টিভি লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। গত জুন মাসে স্বয়ং কোম্পানির সিইও মাধব শেঠ জানিয়েছিলেন কোম্পানি শীঘ্রই ফ্ল‍্যাগশিপ 55 ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করবে। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কোম্পানির কাছে 32 ইঞ্চি ও 43 ইঞ্চির স্মার্ট টিভি আছে।

আরও পড়ুন: জানা গেল Nokia 9.3 PureView এর ডিজাইন, এই ফোনে থাকবে 108MP + 64MP এর কোয়াড ক‍্যামেরা সেট‌আপ

অন‍্যান‍্য প্রোডাক্টের ঘোষণা

জানিয়ে রাখি IFA 2020 এর মঞ্চে রিয়েলমি স্মার্টফোন, টিভি ও ওয়াচ ছাড়াও রিয়েলমি স্মার্ট ক‍্যাম 360, রিয়েলমি স্মার্ট বাল্ব ও বেশ কিছু অন‍্যান‍্য স্মার্ট AIoT প্রোডাক্ট সম্পর্কে ঘোষণা করেছে যা খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। এগুলির দাম ও ফুল স্পেসিফিকেশন জানার জন্য এই প্রোডাক্টগুলি লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here