Motorola লঞ্চ করল 5000mAh ব‍্যাটারী এবং 64MP ক‍্যামেরাওয়ালা Moto G9 Plus

বিগত কিছু সময় ধরে লিকের মাধ্যমে Motorola এর ‘জি9’ সিরিজের আগামী স্মার্টফোন Moto G9 Plus এর স্পেসিফিকেশনসহ আরও অন‍্যান‍্য ডিটেইলস সম্পর্কে জানা গিয়েছিল। এবার সমস্ত লিকের অবসান ঘটিয়ে স্বয়ং কোম্পানি টেক মঞ্চে তাদের Moto G9 Plusফোনটি লঞ্চ করে দিয়েছে। কিছু দিন আগে কোম্পানি ভারতে এই সিরিজের‌ই Moto G9 ফোনটি মাত্র 11,499 টাকা দামে লঞ্চ করেছিল যা এখন মার্কেটে সেল করা হচ্ছে। অন‍্যদিকে Moto G9 Plusফোনটি আপাতত ব্রাজিলে লঞ্চ করা হয়েছে এবং আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে এই ফোনটি সেল করা হবে।

আরও পড়ুন: 5,000mAh ব‍্যাটারী ও 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল OPPO A32

Moto G9 Plus

কোম্পানির পক্ষ থেকে তাদের Moto G9 Plus ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ডিসপ্লে সম্পূর্ণ বেজল লেস এবং ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় ছোট পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে।


0
Moto G9 Plus ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। ব্রাজিলে এই ফোনটি 4 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

আরও পড়ুন: এখন আরও সস্তায় পাওয়া যাবে Samsung Galaxy A51 এবং Galaxy A71, জেনে নিন ফোনদুটির নতুন দাম

ফোটোগ্রাফির জন্য Moto G9 Plus এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সমান অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Moto G9 Plus ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 30 ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফোনটি Rose Gold এবং Indigo Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে BRL 2,249.10 অর্থাৎ প্রায় 31,000 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here