5000mAh ব‍্যাটারী ও পাঁচটি ক‍্যামেরার সঙ্গে মাত্র 11,499 টাকা দামে লঞ্চ হল নতুন স্টাইলিশ ফোন

টেক কোম্পানি ইনফিনিক্স সম্পর্কে কিছু দিন আগে আমরা জানিয়েছিলাম যে কোম্পানি দীপাবলির অবসরে তাদের স্মার্ট টেলিভিশন লঞ্চ করতে পারে। আজ কোম্পানি ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে Infinix NOTE 7 নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আগামী 22 সেপ্টেম্বর থেকে ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

আরও পড়ুন: Jio Vs Airtel Vs Vodafone Idea: 100GB পর্যন্ত ডেটা ও ফ্রি ভয়েস কলযুক্ত কোন প্ল‍্যান বেস্ট?

Infinix NOTE 7

কোম্পানির পক্ষ থেকে Infinix NOTE 7 ফোনটি 20.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1640 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.95 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। কোম্পানি এই স্ক্রিনের নাম রেখেছে পিন হোল ডিসপ্লে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিনদিক বেজল লেস করা হয়েছে এবং নিচের দিকে একটু চ‌ওড়া বডি পার্ট আছে। ডিসপ্লের ওপরের বাঁদিকের হোলে সেলফি ক‍্যামেরা অবস্থিত।

Infinix NOTE 7 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি এক্স‌ওএস 6.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট আছে। গ্ৰাফিক্সের জন্য এতে মালী জি52 জিপিইউ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দীপাবলির আগে ভারতে লঞ্চ হবে OPPO F21 Pro, ফোনটি হবে OPPO F17 Pro এর চেয়েও পাতলা

ফোটোগ্রাফির জন্য Infinix NOTE 7 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি লো লাইট ভিডিও সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Infinix NOTE 7 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Infinix NOTE 7 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দাম কমল 8GB RAM ও বড় ব‍্যাটারীযুক্ত Vivo S1 Pro ও Y50 এর, জেনে নিন নতুন দাম

দাম

ভারতে Infinix NOTE 7 ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে মাত্র 11,499 টাকা। আগামী 22 সেপ্টেম্বর থেকে এই ফোনটি ফ্লিপকার্টে Forest Green, Bolivia Blue ও Aether Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here