স্মার্টফোন কোম্পানি ভিভো আগামী মাসে ভারতে তাদের ‘ভি20’ সিরিজের সুন্দর 5জি কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোন Vivo V20 Pro লঞ্চ করতে চলেছে। এই অসাধারণ ফোনটি লঞ্চের আগেই কোম্পানি দেশে একটি সস্তা স্মার্টফোন পেশ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে Vivo Y1s লঞ্চ করা হয়েছে। এই ফোনটি মাত্র 7,990 টাকা দামে পেশ করা হয়েছে এবং ফোনটি জিওর লক ইন অফারেও কেনা যাবে।
Vivo Y1s
কোম্পানি তাদের এই লো বাজেট ফোনটি প্লাস্টিক বডির সঙ্গে পেশ করেছে। Vivo Y1s ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস ও নিচের দিকে চওড়া চিন পার্ট আছে। ডিসপ্লের ওপরের দিকে ‘ভি’ শেপের নচ দেওয়া হয়েছে। 88.5 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওযুক্ত এই ফোনে 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.22 ইঞ্চির এইচডি+ ফুল ভিউ এলসিডি ডিসপ্লে আছে।
অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে Vivo Y1s ফোনটি ফানটাচ ওএস 10.5 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে ফোনটি 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি বাড়ানো যায়।
ফোটোগ্ৰাফির জন্য Vivo Y1s এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে। Vivo Y1s ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। ফোনটির ডায়মেনশন 135.11 × 75.09 × 8.28 এমএম ও ওজন 161 গ্ৰাম।
বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এই ফোনে 3.5 এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য Vivo Y1s এ ফেস আনলক ফিচার আছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,030 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি মাত্র 7,990 টাকার বিনিময়ে Aurora Blue ও Olive Black কালার ভেরিয়েন্টে কেনা যাবে। ইউজাররা Reliance Jio এর lock in offer এ ফোনটি কিনলে অতিরিক্ত 4,550 টাকার বেনিফিট পাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











