Micromax এর স্বীকারোক্তি: In Note 1 সম্পূর্ণভাবে ‘Made In India’ নয়, ফোন প্রস্ততিতে আছে চীনের হাত

ভারতীয় মোবাইল কোম্পানি Micromax স্মার্টফোন মার্কেটে নতুন ভাবে নিজের জায়গা করে নেওয়ার জন্য দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল। কম দামে সুন্দর স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনদুটি Micromax In Note 1 ও Micromax In 1b নামে পেশ করা হয়। ফোনদুটি লঞ্চের আগে কোম্পানি চাইনিজ কোম্পানিগুলিকে রীতিমতো চ‍্যালেঞ্জ করে এবং ‘আও চিনি কম করে’ এই ধরনের ট‍্যাগলাইন ব‍্যবহার করে তাদের ফোনগুলিকে ‘ইন্ডিয়ান’ বলে দাবি করে। কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে মাইক্রোম‍্যাক্সের এই ফোনগুলি পুরোপুরি ‘Made In India’ নয় এবং এগুলির প্রস্ততিতে চাইনিজ কোম্পানির সাহায্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Vodafone Idea দাম বাড়ালো তাদের দুটি প্ল‍্যানের, জেনে নিন নতুন দাম

মাইক্রোম‍্যাক্সের সিইও রাহুল শর্মা একটি ভিডিওতে স্বীকার করেছেন যে Micromax In Note 1 ফোনটি সম্পূর্ণভাবে’মেড ইন ইন্ডিয়া’ নয় এবং চীনা কোম্পানির সহযোগিতায় এই স্মার্টফোন তৈরি করা হয়েছে। তিনি জানিয়েছেন এই ফোনে ব‍্যবহৃত ব‍্যাটারী চীন থেকে ইম্পোর্ট করা হয়েছে। তবে দ্বিতীয় স্মার্টফোন অর্থাৎ Micromax In 1b ফোনটি সম্পর্কে তিনি বলেন এই ফোনটি একশো শতাংশ ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন এবং এর সমস্ত পার্টস ভারতেই তৈরি করা হয়েছে।

Micromax In Note 1 এর ব‍্যাটারী সম্পর্কে আরও জানা গেছে যে এই ফোনে ব‍্যবহৃত ব‍্যাটারী তৈরির জন্য কোম্পানি সার্টিফিকেশন পায়নি। এই কারণেই ফোনের প্রস্ততিতে চীনা কোম্পানির সাহায্য অত‍্যাবশ‍্যকীয় হয়ে পড়ে এবং ফোনের ব‍্যাটারী চীন থেকে আনাতে হয়। কোম্পানির সিইও জানিয়েছেন ফোনটির ব‍্যাটারী ছাড়া অন্য সমস্ত পার্টস ও Micromax In 1b এর সমস্ত পার্টস সম্পূর্ণভাবে ভারতে এবং ভারতীয় কারিগরদের দ্বারা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: লিক হল Samsung এর সস্তা 5G ফোন Galaxy A32 এর রেন্ডার, দেখে নিন লুক

ফোনদুটির দাম

Micromax IN 1b ফোনটি কোম্পানি 6,999 টাকা দামে পেশ করেছে। এই দাম ফোনটির 2GB র‍্যাম ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য। এছাড়া ফোনটির 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 7,999 টাকা। 

এই সিরিজের বড় ফোন অর্থাৎ Micromax IN Note 1 এর 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে এবং ফোনটির 6GB র‍্যাম ও 64GB মেমরি ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনদুটি শপিং সাইট ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here