শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো The Indian Gadget Awards 2020

“Time and tide wait for none” বাস্তব জীবনের একটি খুব খাঁটি কথা। সময় কখন কিভাবে পেরিয়ে যায় বোঝাই মুশকিল। দেখতে দেখতে আরও একটা বছর আমরা পেরিয়ে যেতে চলেছি আর এখন আমরা অপেক্ষা করছি বছরের শেষ কটা দিন কাটিয়ে নতুন বছর শুরু হ‌ওয়ার। আর প্রত‍্যেকে বছর এমন সময় দাঁড়িয়ে আমরা গোটা বছরের বেস্ট মোবাইল ও গ‍্যাজেটগুলি আরও একবার আপনাদের চোখের সামনে তুলে ধরি। গত বছরের অনুষ্ঠানের কথা আশা করি আপনারাএখনও ভোলেননি। তবে এবার আমাদের পরিধি আরও অনেক বড়। Indian Gadget Awards 2020 এর মধ্য দিয়ে আমরা আরও একবার টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো নিয়ে চলে এসেছি।

বড় টেক অ্যাওয়ার্ড শো মানে শুধুমাত্র ক‍্যাটাগরির দিক থেকে বড় নয়। এবার আমাদের সঙ্গে জুড়েছে ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় কিছু মুখ এবং এর ফলে এই শো হয়ে উঠেছে চয়েজ অফ ইন্ডাস্ট্রি। এত কিছু শোনার পর।এই শোয়ের নাম কি, কবে কখন অনুষ্ঠিত হবে, শোতে কি কি অ্যাওয়ার্ড ক‍্যাটাগরি থাকছে, হোস্ট কারা, জুরি মেম্বার কারা, অংশগ্রহণ কিভাবে হবে মনের কোণায় এই ধরনের প্রশ্ন জাগছে? তবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Choice of Industry

আগেই বলেছি এটি দেশের সবচেয়ে বড় টেক ও গ‍্যাজেট অ্যাওয়ার্ড শো হতে চলেছে। তাই খুব স্বাভাবিক ভাবেই জুরি মেম্বারদের সংখ‍্যাও একটু বেশি। এই শোতে বিজয়ী নির্বাচনের জন্য 30 জনের‌ও বেশি জুরি মেম্বারদের যুক্ত করা হয়েছে।

The Indian Gadget Awards 2020 এর হোস্ট হিসেবে 91mobiles ছাড়াও ভারতের বিখ্যাত ইউটিউবার Geekyranjit ও Trakin Tech এর নাম আছে। এছাড়াও আছে জনপ্রিয় টেক ওয়েবসাইট MySmartPrice।

ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে- টেকনোরুহেজ, রেবাটলেস, গ‍্যাজেট ডায়েরি, প্রাইসবাবা, টেক পিপি, ধনঞ্জয় টেক, গ‍্যাজেট টু ইউজ, টেকনোলজি জোক, গাইড অ্যান্ড টেক, গিজমোঅ্যাডিক্ট, গিজমোটাইমস, গিরিসোনাসেরি টেক, টেনিকড, টেক তমিজা, তামিল টেক, লোড অলি টেক ও ফোন অরিনা তামিল।

কোন কোন ক‍্যাটাগরি থাকবে?

The Indian Gadget Awards 2020 তে 10টি মোবাইল ক‍্যাটাগরিসহ 22টির‌ও বেশি ক‍্যাটাগরি রাখা হয়েছে। মোবাইল ক‍্যাটাগরির মধ্যে 8টির বিজয়ী জুরি মেম্বাররা বাছাই করলেও দুটি থাকব ইউজারদের হাতে। যেখানে আপনিও পারবেন আপনার পছন্দের ব্র‍্যান্ড ও ফোন বাছাই করার সুযোগ। এর জন্য আগামী 29 ডিসেম্বর থেকে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম বা ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের ফোন ও ব্র‍্যান্ডকে ভোট করতে পারবেন।

কখন, কোথায় ও কিভাবে জানতে পারবেন?

এবার হয়ত জানতে ইচ্ছা করছে যে এত বড় একটি ইভেন্টের ফলাফল আমরা কবে, কোথায় ও কিভাবে জানতে পারব, তাই না? প্রথমেই বলি এই শোয়ের নাম রাখা হয়েছে The Indian Gadget Awards 2020। এই অনুষ্ঠান আজ থেকেই শুরু হয়ে গেছে এবং আগামী প্রায় 20 দিন পর্যন্ত চলবে। আগামী 15 জানুয়ারির আগে বা পরে The Indian Gadget Awards 2020 এর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম ও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন।

The Indian Gadget Awards 2020 এর বিষয়ে প্রায় সবকিছুই আপনারাজেনে গেছেন। এখন অপেক্ষা ক‍্যাটাগরি ও নমিনী জানার। সেগুলি আগামীকাল থেকে আমাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া চ‍্যানেলে দেখতে পারবেন। অংশগ্রহণ করার জন্য তৈরি হয়ে যান।

আর হ‍্যাঁ! সবচেয়ে বড় কথাটাই তো বলতে ভুলে গেছি। ইউজার্স চয়েস সেকশনে অংশগ্রহণকারীরা পেয়ে যাবেন তিন লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। অংশগ্রহণ করতে ভুলবেন না যেন!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here