সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স্যামসাঙের আগামী স্মার্টফোন Galaxy M12 সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য শোনা যাচ্ছে। কয়েক দিন আগে আমরা এই ফোনের কিছু লাইভ ফোটো শেয়ার করেছিলাম যেখান থেকে ফোনের ডিজাইন সম্পর্কে জানা যায়। আরও একবার আমরা এক্সক্লুসিভ ফোনটির লাইভ ইমেজের সঙ্গে নতুন তথ্য জানতে পেরেছি যে কোম্পানির নয়ডার ফ্যাক্টরীতে ফোনটির মাস প্রোডাকশন শুরু হয়ে গেছে।
আরও পড়ুন: শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো The Indian Gadget Awards 2020
আমাদের পাওয়া Samsung Galaxy M12 এর লাইভ ইমেজ দেখে আবারও বলা যায় এই ফোনটি ইনফিনিটি ভি ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এর আগে ফোনটি ভারতের বিআইএস ও ইউএসের FCC ওয়েবসাইটে স্পট করা গেছে।
FCC লিস্টিঙে Samsung Galaxy M12 ফোনটি SM-M127F মডেল নাম্বারসহ স্পট করা গিয়েছিল। ওয়েবসাইটে বলা হয় এই ফোনটি “phablet” হবে। অন্য একটি রিপোর্ট অনুযায়ী এই ফোনের সাইজ একটি স্মার্টফোনের মতোই হবে। এফসিসিতে বলা হয় এই এন্ট্রি লেভেল ফোনে শুধুমাত্র 2.4 গিগাহার্টস ওয়াইফাই সাপোর্ট দেওয়া হবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই দেখে নিন Oppo Reno 5 Lite 5G এর ঝলক, এতে থাকবে দুর্দান্ত ফিচার
কয়েক দিন আগে গীকবেঞ্চেও এই ফোনটি দেখা গেছে। গীকবেঞ্চে বলা হয় Samsung Galaxy M12 ফোনটি 3 জিবি র্যামের সঙ্গে পেশ করা হবে। তবে আশা করা হচ্ছে মার্কেটে ফোনটি একাধিক ভেরিয়েন্টে সেল করা হবে। গীকবেঞ্চে ফোনটি সিঙ্গেল কোরে 178 এবং মাল্টি কোরে 1025 পয়েন্ট পেয়েছে। গীকবেঞ্চ থেকে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে এই লিস্টিং সামনে আসায় মনে করা হচ্ছে এবার শীঘ্রই কোম্পানি Samsung Galaxy M12 এর কথা ঘোষণা করে দেবে।
Samsung Galaxy M12
এখনও পর্যন্ত আমাদের পাওয়া লিক রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M12 এ পাঞ্চ হোল কাটআউটসহ 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7,000 এমএএইচের বড় ব্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে এই ফোনে ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।
আরও পড়ুন: Jio কে টেক্কা দিতে Vi নিয়ে এল স্পেশাল অফার, প্ল্যানে ফ্রিতে পাওয়া যাচ্ছে 50GB ডেটা
লিক অনুযায়ী ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M12 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে এবং এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। তবে ফোনের সঠিক স্পেসিফিকেশন জানায় জন্য ফোনটি লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









