দুর্দান্ত ফিচারের সঙ্গে ভারতে লঞ্চ হবে OnePlus 9 Lite স্মার্টফোন, জেনে নিন বিশেষত্ব

ওয়ানপ্লাসের পরিকল্পনা অনুযায়ী এই বছর তাদের আগামী ফ্ল‍্যাগশিপ সিরিজ ওয়ানপ্লাস 9 সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। কয়েক দিন আগে শোনা গিয়েছিল এই সিরিজে OnePlus 9 এর সঙ্গে OnePlus 9 Lite ফোন‌ও লঞ্চ করা হবে। এছাড়াও ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এবার একটি নতুন লিক থেকে জানা গেছে ভারতেও OnePlus 9 Lite ফোনটি কম দামে সেল করা হবে।

ভারতে OnePlus 9 Lite স্মার্টফোন দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে যা LE2100 ও LE2101 মডেল নাম্বারসহ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। টিপস্টার TechDroider টুইটের মাধ্যমে এই কথা জানিয়েছেন। এই নতুন লিক আগের রিপোর্টের অস্তিত্বকে আরও জোরদার করে তোলে। স‍্যামসাঙের পর এবার ওয়ানপ্লাস তাদের লঞ্চ এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। মার্চ 2021 এ বহু প্রতীক্ষিত OnePlus 9 Lite পেশ করা হতে পারে। এই ফোনটির দাম প্রায় 43,800 টাকা হতে পারে যা ওয়ানপ্লাস 8টি এর  বর্তমান দাম 45,999 টাকার চেয়ে কম।

ডিসপ্লে

কিছু দিন আগের রিপোর্টে বলা হয় OnePlus 9 Lite এ ওয়ানপ্লাস 8টির মতো হার্ডওয়্যার থাকবে, অর্থাৎ ফোনটি 90 হার্টস বা 120 হার্টস এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। তবে শোনা যাচ্ছে দাম কমানোর জন্য OnePlus 9 Lite এ গ্লাসের বদলে প্লাস্টিক বডি ব‍্যবহার করা হতে পারে।

গুজব শোনা যাচ্ছে OnePlus 9 Lite এ 65 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেখা যেতে পারে। ফোনটির ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানা যায়নি। তাই এই ফোনে কি কি ফিচার ও স্পেসিফিকেশন থাকবে তা এখনই বলা সম্ভব নয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here