9 মার্চ ইন্ডিয়াতে হতে চলেছে দুটি নতুন Motorola ফোনের লঞ্চ, Moto G10 power আর Moto G30

Motorola ইন্ডিয়া কালকেই নিজের টুইটার হ‍্যান্ডেল থেকে জানিয়েছে যে কোম্পানি ভারতে ‘মোটো জি’ সিরিজের বিস্তার করার জন্য নতুন স্মার্টফোন লঞ করবে। আজকে কোম্পানি নিজের আগামী স্মার্টফোন এর নাম আর লঞ্চ ডেট সম্পর্কিত তথ্য জানিয়েছে। মোটোরোলা ঘোষণা করে দিয়েছে যে আগামী 9মার্চ ইন্ডিয়াতে দুটি নতুন স্মার্টফোন পেশ করা হবে যা হল Moto G10 Power আর Moto G30 এই নামে লঞ্চ হবে। এই দুটি মোবাইল ফোন সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েড 11 ওএস এর স্টক ভার্সনের সাথে মার্কেটে আসবে।

Moto G30 আর Moto G10 Power স্মার্টফোন আগামী 9 মার্চ ইন্ডিয়াতে লঞ্চ হবে। মোটোরোলা নিজের আধিকারিক টুইটার হ‍্যান্ডেল থেকে ফোনের নাম জানানোর সাথে লঞ্চ ডেটের ও ঘোষণা করে দিয়েছে। এর সাথে শপিং সাইট ফ্লিপকার্টে এই দুটি স্মার্টফোনের প্রোডাক্ট পেজ ও লাইভ করে দিয়েছে আর সেখানে মোবাইলের ফোটো ও দেখানো হয়েছে। 9 মার্চ এর দুপুর 12 টার সময় এই ফোন দুটি ভারতে লঞ্চ হবে এবং ফ্লিপকার্টের লিস্টিং থেকে এটাও বোঝা যাচ্ছে যে মোটো জি 10 পাওয়ার আর মোটো জি 30 এই ওয়েবসাইট এই বিক্রি হবে।

সবার আগে আপনাকে জানিয়ে দিই যে মোটো জি 10 আর মোটো জি 30 দুটো স্মার্টফোন‌ই ইউরোপ এ লঞ্চ হয়ে গেছে আর এর মধ্যে থেকে একটি মোটো জি 10 কে মোটো জি 10 পাওয়ার নামের সাথে ভারতে আনা হবে। এই দুটি মোবাইল ফোন 20 × 1,600 পিক্সেল রেজিউলেশনের 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে সাপোর্ট করে। Moto G30 তে 90Hz রিফ্রেশ রেট আর Moto G10 তে 60Hz রিফ্রেশ রেট। প্রসেসিং এর জন্য মোটো G30 তে যেখানে কোয়ালকোম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে সেখানে আবার মোটো জি 10 এ কোয়ালকোম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেট সাপোর্ট করে।

দুটি ফোনে ক‍্যামেরা ফিচার্স আর সেন্সর এক‌ই রকম শুধুমাত্র প্রধান সেন্সর বাদ দিয়ে। Moto G30 তে রিয়ারে এপার্চার f/1.7 এর সাথে 64MP এর প্রধান সেন্সর কোয়াড পিক্সেল টেকনিক সহ থাকছে। আবার Moto G10 এ এপার্চার f/1.7 আর নাইট ভিসনের সাথে 48MP ক‍্যামেরা দেওয়া আছে। এছাড়া দুটি ফোনেই 8MP এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক‍্যামেরা (118°) আছে। অথচ ডিভাইসে টেলিফোটো ক‍্যামেরা এর জায়গায় হাই রেজিউলেশনের প্রধান সেন্সরে জুম কাজ করে। এছাড়া ফোনে 2MP এর ম‍্যাক্রো ক‍্যামেরা আর 2MP এর ডেপ্থ সেন্সর দেওয়া আছে।

Moto G30 তে 4GB আর 6GB র‍্যামের সাথে 128GB এর স্টোরেজ দেওয়া আছে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত বাড়ানো যাবে। আবার মোটো জি 10 এ 4জিবি র‍্যাম এবং 128জিবি স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে আর মোটো জি 30 এর মতো মাইক্রোএসডি কার্ডের সাহায‍্যে স্টোরেজ বাড়ানো যাবে।

দুটি ফোন‌ই 4জি ফোন(কেট 4), যার মধ্যে কানেক্টিভিটি অপশন হিসেবে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, এন‌এফসী আর অনেক রকম স‍্যাটেলাইট পজিশনিং সিস্টেম সাপোর্ট করে। এছাড়া ওয়‍্যার্ড কানেক্টিভিটি হিসেবে ইউএসবি সি(2.0 গতির জন্য ওয়‍্যার্ড) আর 3.5 মিমি এর হেডফোন জ‍্যাক উপস্থিত আছে। ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফোন গুলিতে 5,000mah এর ব‍্যাটারি দেওয়া আছে যা একবার চার্জ করলে দুইদিন পর্যন্ত ব‍্যবহার করার উপযোগী।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here