OPPO ফ্যানদের জন্য কোম্পানি আজকে বড়ো ঘোষণা করল। অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এর মাধ্যমে ওপ্পো ইন্ডিয়া ফোনের লঞ্চ ডিটেইলস জানানোর সাথে বলেছে যে কোম্পানি আগামী 8মার্চ ইন্ডিয়াতে ‘এফ 19 সিরিজ’পেশ করবে। এই সিরিজের অন্তর্গত OPPO F19 Pro আর OPPO F19 Pro Plus স্মার্টফোন লঞ্চ করা হবে। ওপ্পো এফ19 প্রো যেখানে 4 জি কানেক্টিভিটি এর সাথে আসবে আবার ওপ্পো এফ19 প্রো প্লাস এ 5জি সাপোর্ট এর সাথে ইন্ডিয়াতে লঞ্চ হবে।
লঞ্চ ডিটেইলস
OPPO F19 Pro আর OPPO F19 Pro Plus 5G এর লঞ্চ ইভেন্ট 8মার্চ বিকেল 7টায় শুরু হবে। এটি একটি মিউজিক ইভেন্ট হবে যেখানে সিঙ্গার এবং মিউজিক গ্রুপ লাইভ।পারফর্ম করবে। এই ইভেন্ট টিকে কোম্পানি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ ইউটিউব চ্যানেলে লাইভ প্রচার করবে। আবার এরই সাথে শপিং সাইট ফ্লিপকার্ট আর আমাজন ইন্ডিয়াতেও লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। এই ইভেন্টের মঞ্চেই ওপ্পো এফ19 প্রো সিরিজের প্রাইস ঘোষণা হবে আর ইন্ডিয়াতে সিরিজটির সেল ঘোষনাও হবে। বলে দিই এই সিরিজের জন্য ওপ্পো বলিউড অভিনেতা ভারুন ধাওয়ান কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পছন্দ করেছে।
ফিচার্স আর স্পেসিফিকেশন্স
OPPO F19 Pro সিরিজকে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন এ লঞ্চ করা হবে যার স্ক্রিনের উপরের দিকে সেল্ফি ক্যামেরার হোল দেওয়া আছে। ডিসপ্লের তিনটি দিক বেজলস যুক্ত এবং নিচের দিকে অল্প বডি পার্ট দেওয়া আছে। ফোনের ব্যাক প্যানেলে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ দেওয়া আছে যা উপরের দিকে ডানদিকে চৌকো আকারে আছে। ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন আছে আবার বাঁ দিকের প্যানেলে ভলিউম বাটন আছে। ফোনের ব্যাক প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া নেই কিন্তু পাওয়ার বাটন বা ইন-ডিসপ্লে থাকতে পারে।
কোম্পানি বলেছে যে ওপ্পো তাদের এই নতুন সিরিজটিকে OPPO 50W Flash Charge টেকনিক এর সাথে বাজারে আনবে। শোনা যাচ্ছে ওপ্পো এই সিরিজকে 30 হাজার টাকা বাজেটে পেশ করতে পারে। স্পেসিফিকেশন্সের কথা বললে এফ10 প্রো প্লাসকে মিডিয়াটেক এর ডায়মনসিটি চিপসেটে পেশ করা যেতে পারে। এই চিপসেটটি 5জি সাপোর্টেড। এর সাথে ফোনে আপনি 10 এক্স জুম সাপোর্ট ও দেখতে পাবেন আর কোম্পানি এর জন্য টেলিফোটো লেন্স পেশ করতে পারে। আবার এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 আউট অফ দি বক্স হবে আর কালার ওএস এ কাজ করবে।










