ওপ্পোর বাজিমাত, শক্তিশালী OPPO F19 Pro আর OPPO F19 Pro Plus 5G ফোন ইন্ডিয়াতে লঞ্চ

OPPO ফ‍্যানদের জন্য শেষমেশ সেই দিন চলেই এল যার অপেক্ষা তারা বহুদিন ধরে করছিল। কোম্পানি আজকে ভারতে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও এর বিস্তারিত করে ‘এফ19’ সিরিজ পেশ করে দিয়েছে। এই সিরিজের সাথে দুইটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে যা OPPO F19 Pro আর OPPO F19 Pro Plus নামের সাথে এন্ট্রি নিয়েছে। বড়ো ব‍্যাটারি, 60 হার্টজ এমোলেড ডিসপ্লে, 48 এমপি কোয়াড ক‍্যামেরা আর পাওয়ার ফুল চিপসেট যুক্ত এই সিরিজ স্টাইল আর ফোটোগ্রাফির জন্য সুন্দর বলা হয়েছে যা এই মাস থেকে বাজারে সেলের জন্য উপলব্ধ হবে। ওপ্পো জানিয়েছে আগামী দিনে OPPO F19 ও ইন্ডিয়াতে লঞ্চ করা হবে।

ডিজাইন

OPPO F19 Pro আর OPPO F19 Pro Plus 5G এর লুক অনেকটাই এক‌ইরকম। এই দুটি স্মার্টফোন বেজলস যুক্ত পাঞ্চ হোল ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে যার বাঁ দিকের কোনায় সেল্ফি ক‍্যামেরার হোল উপস্থিত আছে। দুটি স্মার্টফোনে স্কোয়ার শেপের রিয়ার ক‍্যামেরা সাপোর্ট করে যার মধ্যে এফ19 প্রো এর চারটি সেন্সর উপরের দিকে চৌকো শেপে আছে এবং এফ19 প্রো প্লাস এর তিনটি সেন্সর ভার্টিকাল শেপে আর একটি সাইডে উপস্থিত আছে। F19 Pro এর ডায়মেন্শান 160.1*73.2*7.8 আর ওজন 172 গ্রাম এবং F19 Pro+ এর ডায়মেন্শান 16.01×7.34×0.78 আর ওজন 173 গ্রাম। কোম্পানির তরফ থেকে এফ19 প্রোকে Fluid black আর Crystal Silver এবং এফ19 প্রো প্লাস কে Fluid Black আর Space Silver কালারে লঞ্চ করা হবে।

ডিসপ্লে

আমাদের আগে বলা অনুযায়ী OPPO F19 Pro আর F19 Pro Plus দুটির লুক প্রায় এক‌ইরকম। এই দুটো মোবাইল ফোন 20:9 আস্পেক্ট রেশিও তে পেশ করা হয়েছে যা 2400 x 1080 পিক্সেল রেজিউলেশনের 6.4 ইঞ্চির এফ‌এইচডি + এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে সাপোর্ট করে। দুটি স্মার্টফোন এর স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 3.0 সেন্সর আছে আর 60 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে। ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.8% আর ওপ্পোর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 এর সুরক্ষা আছে। ওপ্পো এফ19 সিরিজের এই ফোনে 408 পিপিআই পিক্সেল ডেন্সিটি সাপোর্ট করে।

প্রসেসিং

OPPO আজ তাদের নতুন স্মার্টফোন কে অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ করেছে যা কালার‌ওএস 11.1 এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই দুটি স্মার্টফোনে অক্টাকোর প্রসেসর দেওয়া আছে। OPPO F19 Pro কে যেখানে কোম্পানির পক্ষ থেকে মিডিয়াটেক এর হেলিয়ো পি95 চিপসেটে লঞ্চ করা হয়েছে আবার OPPO F19 Pro+ কে মিডিয়াটেক এর‌ই ডায়মনসিটি 800 ইউ চিপসেটের বাজারে আনা হয়েছে। বলে দেওয়া যাক যে ওপ্পো এফ19 প্রো যেখানে 4জি সাপোর্ট করে আবার এফ19 প্রো প্লাস এ 5জি সাপোর্ট করে।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য ওপ্পোর দুটি নতুন স্মার্টফোন কোয়াড রিয়ার ক‍্যামেরা সাপোর্ট করে যার সব সেন্সর‌ই সমান। স্মার্টফোন এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.7 অ্যাপার্চার এর 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে এফ/2.2 অ্যাপার্চার এর 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চার এর 2মেগাপিক্সেলের পোট্রেট লেন্স আর এক‌ই অ্যাপার্চার এর 2 মেগাপিক্সেলের মোনো লেন্স আছে। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এফ/2.4 অ্যাপার্চার এর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

পাওয়ার ব‍্যাকাপ

ফোনের পাওয়ার ফুল স্পেসিফিকেশন্সের ভালো ব‍্যবহার তখনই হবে যখন ফোনের ব‍্যাটারি শক্তিশালী হবে। OPPO F19 Pro আর OPPO F19 Pro Plus 5G স্মার্টফোনকে 4,310 এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারির সাথে লঞ্চ করা হয়েছে। ব‍্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য এফ19 প্রো তে যেখানে 30W VOOC Flash Charge 4.0 টেকনিক দেওয়া আছে আবার এফ19 প্রো প্লাস স্মার্টফোন এ 50W Flash Charge টেকনিক দেওয়া আছে।

ভেরিয়েন্ট এবং দাম

OPPO F19 Pro কে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যার মধ্যে বেস ভেরিয়েন্ট 8জিবি র‍্যামের সাথে 128 জিবি স্টোরেজ সাপোর্ট করে এবং বড়ো ভেরিয়েন্টে 8জিবি র‍্যামের সাথে 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে। এই ভেরিয়েন্টের দাম যথাক্রমে: 21,490 টাকা আর 23,490 টাকা। ছোট ভেরিয়েন্টের সেল 17 মার্চ এবং বড়ো ভেরিয়েন্টের সেল 25 মার্চ থেকে শুরু হবে।

এইভাবেই OPPO F19 Pro Plus 5G 8জিবি র‍্যাম মেমরি + 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে বাজারে এন্ট্রি নেবে। এই সবকটি ভেরিয়েন্ট মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। প্রাইসের কথা বললে ওপ্পো এফ19 প্রো প্লাস 25,990 টাকা বাজারে 17 মার্চে আসবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here