শক্তিশালী প্রসেসর ও 6GB র‍্যামের সঙ্গে গুগলে চলে এল Samsung Galaxy A82 5G, শীঘ্রই হবে লঞ্চ

দীর্ঘদিন ধরে খবর পাওয়া যাচ্ছে স‍্যামসাং তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজে Samsung Galaxy A82 নামের একটি নতুন ফোনে কাজ করছে। এই ফোনটি কোম্পানির গ‍্যালাক্সি এ80 ফোনটির আপগ্ৰেডেড ভার্সন হতে পারে। দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক কোম্পানি খুব তাড়াতাড়ি Samsung Galaxy A82 5G ফোনটি লঞ্চ করতে পারে, কারণ লঞ্চের আগে এখনও পর্যন্ত এই ফোনটি বেশ কিছু সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। এবার এই ফোনটি গুগল প্লে কনসোলের লিস্টিঙে Samsung Galaxy A Quantum 2 নামে দেখা গেছে। তবে আশা করা হচ্ছে মার্কেটে ফোনটি Samsung Galaxy A82 5G নামেই পেশ করা হবে। গুগল প্লে কনসোলে Samsung Galaxy A Quantum 2 ফোনটি মডেল কোডনেম “a82xq” এবং মডেল নাম্বার SM-A826S এর সঙ্গে দেখা গেছে। এই লিস্টিং থেকে ফোনটির কিছু ফিচার সম্পর্কেও জানা গেছে।

Samsung Galaxy A Quantum 2 (Samsung Galaxy A82 5G)

গুগল প্লে কনসোলের লিস্টিং থেকে এই আপকামিং ফোনের চিপসেট, র‍্যাম ও ডিসপ্লের রেজলিউশন সম্পর্কে জানা গেছে। লিস্টিং অনুযায়ী Samsung Galaxy A Quantum 2 অর্থাৎ Samsung Galaxy A82 5G ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ (SM8150P) চিপসেটে রান করে। এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং 450 পিপিআই পিক্সেল ডেনসিটিযুক্ত FHD+ ডিসপ্লে থাকবে। লিস্টিং থেকে জানা গেছে Samsung Galaxy A82 5G তে অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 যোগ করা হবে। গুগল প্লে কনসোলে দেওয়া ছবি অনুযায়ী এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাট‌আউট থাকবে।

অনবদ্য ডিজাইন

খবর পাওয়া গেছে Samsung Galaxy A82 তে একটি মোটোরাইজড ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। Samsung Galaxy A80 স‍্যামসাঙের প্রথম পপ আপ মোটোরাইজড রোটেটিং ক‍্যামেরা দেখা গিয়েছিল। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানা যায়নি। 

গীকবেঞ্চ লিস্টিং

কিছু দিন আগে গীকবেঞ্চ থেকে ফোনটির স্পেসিফিকেশন জানা গিয়েছিল এবং সেই ডিটেইলস অনেকটাই গুগল প্লে কনসোলের লিস্টিঙের সঙ্গে এক। গীকবেঞ্চে এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লিস্টেড করা হয়েছে। বলা হয়েছে এতে 6 জিবি র‍্যাম দেওয়া হবে এবং ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করবে। মনে করিয়ে দিই এটি একটি 5জি চিপসেট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই Samsung Galaxy A82 5G তে 2.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর থাকবে এবং গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হবে।

Samsung Galaxy A82 5G এর দাম

শোনা যাচ্ছে শীঘ্রই মার্কেটে Samsung Galaxy A82 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। লঞ্চের আগেই ফোনটির দাম‌ও লিক হয়ে গেছে। আগের রিপোর্ট অনুযায়ী ফোনটির দাম 44,900 টাকা থেকে 51,400 টাকার মধ্যে হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here