খুব তাড়াতাড়ি চীনে স্যামসাং তাদের আপকামিং স্মার্টফোন Samsung Galaxy Quantum 2 লঞ্চ করতে পারে। চীন বাদে অন্যান্য মার্কেটে ফোনটি Samsung Galaxy A82 নামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির এই আগামী ফোনটি লঞ্চের আগেই এর কিছু ডিটেইলস গুগল প্লে কনসোলে লিস্টেড হয়ে গিয়েছিল। এবার চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে Samsung Galaxy Quantum 2 (Galaxy A82) ফোনটির ফোটো পোস্ট করা হয়েছে। টিপস্টার মুকুল শর্মা টুইটারে এই স্মার্টফোন সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছেন।
Alleged live images of the Galaxy A Quantum 2 (Galaxy A82) have been leaked on Weibo.#Samsung #SamsungGalaxyAQuantum2 #SamsungGalaxyA82 pic.twitter.com/p15vn8jLP5
— Mukul Sharma (@stufflistings) April 8, 2021
পোস্টের মাধ্যমে শেয়ার করা Samsung Galaxy Quantum 2 বা Galaxy A82 ফোনটির ফোটো থেকে এর ডিজাইন সম্পর্কে জানার পাশাপাশি ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন পর্যন্ত লিক করা হয়েছে। ওয়েইবোতে Samsung Galaxy Quantum 2 এর ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেলের লুক দেখানো হয়েছে।
ছবিতে ফোনটির শুধুমাত্র হোয়াইট কালার ভেরিয়েন্ট দেখা গেছে। Samsung Galaxy Quantum 2 এর ব্যাক প্যানেলে রেক্ট্যাঙ্গুলার শেপের ক্যামেরা মডিউলের মধ্যে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের মাঝ বরাবর সেলফি ক্যামেরা সেন্সরসহ পাঞ্চ হোল কাটআউট অবস্থিত। সাইজের দিক থেকে আপকামিং Samsung Galaxy Quantum 2 ফোনটি Samsung Galaxy S21+ ফোনটির মতোই হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে গুগল প্লে কনসোলের লিস্টিং থেকেও Samsung Galaxy Quantum 2 এর কিছু স্পেসিফিকেশন লিক হয়েছিল। এই লিস্টিং অনুযায়ী স্যামসাঙের এই আগামী স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ চিপসেটে রান করতে পারে। এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হবে বলে জানা গেছে। লিস্টিং থেকে আরও জানা গেছে Samsung Galaxy Quantum 2 তে 6 জিবি র্যাম দেওয়া হবে এবং এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কোম্পানির কাস্টম ইউআইতে কাজ করবে। চীনে আগামী 23 এপ্রিল ফোনটি লঞ্চ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










