রিয়েলমি আজ ভারতে এক সঙ্গে তিনটি নতুন লো বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির ‘সি’ সিরিজে এই তিনটি ফোন Realme C20, Realme C21 এবং Realme C25 নামে পেশ করা হয়েছে। প্রসঙ্গত কোম্পানির ‘সি’ সিরিজ মূলত লো বাজেটে কম দামের স্মার্টফোন লঞ্চের জন্য সুপরিচিত। Realme C20 এবং Realme C21 এর ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে আমরা Realme C25 এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করব।
লুক ও ডিজাইন
কোম্পানির পক্ষ থেকে Realme C25 ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনের তিন দিক বেজল লেস ও নিচের দিকে অল্প চিন পার্ট রয়েছে। ফোনটির ব্যাক প্যানেল পুরোপুরি সমান করার বদলে বাঁকা লাইন দেওয়া হয়েছে। রিয়েলমি এর নাম রেখেছে Geometric Art Design। ফোনের ব্যাক প্যানেলে ওপরের ডানদিকের কোণায় স্কোয়ার শেপে ফ্ল্যাশ লাইট তিনটি ক্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

ফোনটির ব্যাক প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন ও বাঁদিকের প্যানেলে সিম স্লট অবস্থিত। Realme C25 এর নিচের প্যানেলে স্পীকার গ্ৰিল, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এমএম হেডফোন জ্যাক রয়েছে। ভারতে এই নতুন ফোনটি Watery Grey ও Watery Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 164.5 × 75.9 × 9.6 এমএম ও ওজন 209 গ্ৰাম।
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Realme C25 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ। Realme C25 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত রিয়েলমি ইউআই 2.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টস ক্লক।স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও জি70 চিপসেটে রান করে।
ফোটোগ্রাফির জন্য Realme C25 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও একটি B&W ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
Realme C25 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme C25 এ 18 ওয়াট কুইক চার্জ টেকনোলজি সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারি রয়েছে। এছাড়া ফোনটি TUV Rheinland এর সার্টিফিকেশন পেয়েছে।
ভেরিয়েন্ট ও দাম
ভারতে Realme C25 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি আছে এবং একইভাবে দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। Realme C25 এর 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা। আগামী 16 এপ্রিল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











