6GB RAM এবং 5000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হল কম দামের Vivo Y20s [G]

গত জানুয়ারি মাসে ভিভো ভারতে তাদের ‘ওয়াই’ সিরিজে Vivo Y12s, Vivo Y20G, Vivo Y51a এবং Vivo Y31 নামের চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনগুলি লঞ্চের পর কোম্পানি ভারতের লো বাজেট সেগমেন্টে কিছু দিনের জন্য শান্ত হয়ে যায়। কিন্তু আজ কোম্পানি আন্তর্জাতিক মার্কেটে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। ভিভো তাদের ফিলিপিন্সের মার্কেটে Vivo Y20s [G] নামের স্মার্টফোন লঞ্চ করেছে। চলুন জেনে নেওয়া যাক এই লেটেস্ট ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo Y20s [G]

কোম্পানি তাদের লেটেস্ট Vivo Y20s [G] ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.51 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন এলসিডি প‍্যানেল দিয়ে তৈরি এবং 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের স্ক্রিনের তিন দিক বেজল লেস ও নিচের দিকে অল্প চিন পার্ট রয়েছে। Vivo Y20s [G] এর ডায়মেনশন 164.41 × 76.32 × 8.41 এম‌এম ও ওজন 192 গ্ৰাম।

Vivo Y20s [G] ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএস 11 সহ পেশ করা হয়েছে। এর সঙ্গে ফোনটি এমপি2 জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি52 চিপসেটে রান করে। ফিলিপিন্সে ভিভো তাদের এই লেটেস্ট ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করেছে। Vivo Y20s [G] ফোনটিতে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। উল্লেখ্য এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Vivo Y20s [G] তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Vivo Y20s [G] একটি 4জি এলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন‍্য এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo Y20s [G] তে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি রয়েছে।

ভেরিয়েন্ট ও দাম

আগেই বলেছি ফিলিপিন্সের মার্কেটে Vivo Y20s [G] ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেখানে ফোনটি PHP 9,999 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 15,300 টাকা দামে পেশ করা হয়েছে। ফিলিপিন্সে ফোনটি Obsidian Black ও Purist Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে। এখনও পর্যন্ত Vivo Y20s [G] এর ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here