স্যামসাঙের রোটেটিং ক্যামেরা মডিউলযুক্ত স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ80 এর আপগ্ৰেডেড ভেরিয়েন্ট সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমালোচনা চলছে। শোনা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি গ্যালাক্সি এ80 এর আপগ্ৰেডেড ভেরিয়েন্ট অর্থাৎ Samsung Galaxy A82 তে কাজ করছে। এই ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত বেশ কিছু লিক ও রিপোর্ট প্রকাশ হয়েছে। Samsung Galaxy A82 5G aka Samsung Galaxy Quantum 2 ফোনটি আরও একবার অনলাইনে দেখা গেছে। সবচেয়ে বড় কথা এবার ফোনটির লাইভ ইমেজ পাওয়া গেছে। একজন টিপস্টার চাইনিজ মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে ফোনটির ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেলের ছবি শেয়ার করেছেন। ইমেজ দেখে বোঝা গেছে এটিই Samsung Galaxy Quantum 2 স্মার্টফোন হবে।
Samsung Galaxy Quantum 2 এর ডিজাইন
Samsung Galaxy A82 5G aka Samsung Galaxy Quantum 2 ফোনটি বিগত বেশ কিছু সময় ধরে শিরোনামে ছেয়ে রয়েছে এবং এই ফোনটিকে 2019 সালের এপ্রিল মাসে লঞ্চ করা স্যামসাং গ্যালাক্সি এ80 এর আপগ্ৰেডেড ভার্সন মনে করা হচ্ছে। শেয়ার করা লাইভ ইমেজ অনুযায়ী Samsung Galaxy Quantum 2 এ সেলফির জন্য ফোনের ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট থাকবে এবং ডিসপ্লের চারদিকে অত্যন্ত পাতলা বেজল দেওয়া হবে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy Quantum 2 এর ব্যাক প্যানেলে একটি ফ্ল্যাশ লাইট ও তিনটি ক্যামেরা সেন্সরসহ রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউলের মধ্যে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। গত সপ্তাহে লিক হওয়া একটি পোস্টার থেকে জানা গেছে আগামী 13 এপ্রিল থেকে ফোনটির প্রি অর্ডার চালু হয়ে যাবে এবং আগামী 23 এপ্রিল দক্ষিণ কোরিয়ার মার্কেটে ফোনটি লঞ্চ করে দেওয়া হবে। যদিও এবিষয়ে কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি।
Samsung Galaxy Quantum 2 এর স্পেসিফিকেশন
আপকামিং Samsung Galaxy Quantum 2 তে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 120 হার্টস রিফ্রেশরেট ও 800 নিটস ব্রাইটনেসযুক্ত 6.7 ইঞ্চির সুপার এমোলেড ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। জানা গেছে এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেটে রান করবে এবং এতে 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হবে। আশা করা হচ্ছে এই ডিভাইসের ডেটা এনক্রিপশন বাড়ানোর জন্য এতে কোয়ান্টাম র্যানডম নাম্বার জেনারেশন (QNRG) দেওয়া হবে।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy Quantum 2 তে 64 মেগাপিক্সেলের Sony IMX686 সেন্সর দেওয়া হতে পারে। এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারি যোগ করা হতে পারে। এছাড়া জল ও ধূলোর হাত থেকে বাঁচানোর জন্য ফোনটিকে IP67 সার্টিফাইড করার সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত Samsung Galaxy Quantum 2 এর একটি সাদা ও একটি কালো রঙের মডেল দেখা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









