স্যামসাং গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে তাদের অসাধারণ ট্যাবলেট ডিভাইস Samsung Galaxy Tab A7 লঞ্চ করেছিল। 17,999 টাকা প্রাথমিক দামের এই ডিভাইসটির Wi-Fi ও LTE উভয় মডেল মার্কেটে পেশ করা হয়। 7,040 এমএএইচের ব্যাটারিযুক্ত এই ট্যাবলেটটি 32 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয় যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। এবার কোম্পানি এই ট্যাবলেটটিকে আরও শক্তিশালী করে তোলার জন্য এই ডিভাইসের নতুন 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে।
Samsung Galaxy Tab A7
স্যামসাং তাদের এই নতুন মিড বাজেট ট্যাবলেট ডিভাইসটি মেটাল ফিনিশের সঙ্গে পেশ করেছে। Samsung Galaxy Tab A7 এ 2000 × 1200 পিক্সেল রেজলিউশনযুক্ত 10 ইঞ্চির WQVGA+ টিএফটি স্ক্রিন দেওয়া হয়েছে যার চারদিকে সফট বেজল আছে। ডিভাইসটির স্ক্রিন টু বডি রেশিও 80 শতাংশ। ট্যাবটির ফ্রন্ট প্যানেল সম্পূর্ণ বাটনলেস এবং হরাইজন্টাল ভাবে ধরলে সেলফি ক্যামেরা ওপরের দিকে থাকে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy Tab A7 অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা (4×2.0GHz + 4×1.8GHz) ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেটে রান করে।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy Tab A7 এ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ট্যাবটির ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা আছে। ট্যাবটির ব্যাক প্যানেলে মাঝ বরাবর স্যামসাঙের ব্র্যান্ডিং আছে, তবে এখানে আর কোনো সেন্সর নেই। Samsung Galaxy Tab A7 এর সাইড প্যানেলে 3.5 এমএম অডিও জ্যাকসহ ইউএসবি টাইপ সি পোর্ট ও ডলবী অ্যাটমস সারাউন্ড টেকনিকযুক্ত স্পীকার গ্ৰিল দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই নতুন ডিভাইসে ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 7,040 এমএএইচের ব্যাটারী আছে।
Samsung Galaxy Tab A7 এর নতুন ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ডিভাইসটির পুরোনো ভেরিয়েন্টে 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি দেওয়া হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy Tab A7 এর Wi-Fi ও LTE উভয় মডেল পেশ করা হয়েছে। ট্যাবলেটটির 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের Wi-Fi মডেলের দাম 17,999 টাকা এবং LTE মডেলের দাম 21,999 টাকা। Samsung Galaxy Tab A7 এর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট আগামী 19 এপ্রিল থেকে সেল করা হবে। এই ট্যাবলেটটি Dark Gray, Gold ও Silver কালার ভেরিয়েন্টে সেল করা হয়।
Back to School অফার
Samsung Galaxy Tab A7 এর নতুন ভেরিয়েন্ট লঞ্চের পাশাপাশি কোম্পানি ‘ব্যাক টু স্কুল’ ক্যাম্পেন শুরু করেছে। এই অফারে 13 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত স্যামসাং ট্যাবলেট ডিভাইসে সুন্দর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অফার অনুযায়ী কোম্পানির ওয়েবসাইট থেকে Samsung Galaxy Tab S7+, Samsung Galaxy Tab S7, Samsung Galaxy Tab S6 Lite এবং Samsung Galaxy Tab A7 কিনলে এই ডিভাইসগুলির দামে 10 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া Samsung Galaxy Tab S7+ এবং Samsung Galaxy Tab S7 এর সঙ্গে কীবোর্ড কভার কিনলে সেক্ষেত্রেও 10,000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











