দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও আরও একবার একটি অত্যন্ত লোভনীয় অফার নিয়ে এসেছে। কোম্পানি ঘোষণা করেছে এবার Jio Phone ইউজারদের 300 মিনিট ফ্রি আউটগোয়িং কলের সুবিধা দেওয়া হবে। একটি রিচার্জ করলে বিনামূল্যে পাওয়া যাবে আরেকটি রিচার্জ। অর্থাৎ একটি রিচার্জের দামেই এখন হবে দুটি রিচার্জ। অফার সম্পর্কে ঘোষণা করে কোম্পানি জানিয়েছে করোনা সংক্রমণের জন্য জারি করা লকডাউন বা অন্য কোনো কারণে যারা রিচার্জ করাতে পারছেন না তাদের জন্য এটি অত্যন্ত লাভদায়ক একটি অফার। কোম্পানি মনে করছে এর ফলে কোটি কোটি জিওফোন ইউজারদের সুবিধা হবে।
Jio এর নতুন প্ল্যান
কোম্পানির এই নতুন প্ল্যান অনুযায়ী জিওফোন গ্ৰাহকরা কোনো রিচার্জ ছাড়াই প্রতিদিন 10 মিনিট করে কথা বলতে পারবেন। অর্থাৎ 10 মিনিট প্রতিদিনের হিসেবে কোম্পানি প্রতি মাসে মোট 300 মিনিট ফ্রি আউটগোয়িং কল উপভোগ করা যাবে। ইনকামিং ভয়েস কল আগের মতোই ফ্রি থাকবে। রিলায়েন্স জিও জানিয়ে দিয়েছে করোনা মহামারির প্রভাব যত দিন থাকবে ততদিন এই সুবিধা চালু থাকবে। তাই স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না এই অফার কত দিন থাকবে।
মহামারিতে Jio এর বেনিফিট
বর্তমানে দেশের বেশিরভাগ রাজ্যে লকডাউন চলছে, সাধারণ মানুষ ঘরবন্দি। এর ফলে ফোন রিচার্জ করাও মুশকিল হয়ে উঠেছে। বিশেষত খেটে খাওয়া মানুষের কষ্ট সবচেয়ে বেশি। রিলায়েন্স জিও কোম্পানির জিওফোন ইউজারদের এই অসুবিধা দূর করতে এই অফার নিয়ে এসেছে। কোম্পানি তাদের বক্তব্যে জানিয়েছে মহামারির পরিস্থিতিতে কোম্পানি সমাজের পিছিয়ে পড়া মানুষেরা যাতে নিজেদের কাছের মানুষদের সঙ্গে যুক্ত থাকতে পারে তাই এই ধরনের পদক্ষেপ নিয়েছে।
Jio এর বিশেষ প্ল্যান
যেসব জিওফোন গ্ৰাহকরা রিচার্জ করতে পারবেন তাদের জন্যও কোম্পানির কাছে বিশেষ প্ল্যান আছে। জিওফোন গ্ৰাহকরা কোনো রিচার্জ করলে কোম্পানি সেই একই দামের একটি অতিরিক্ত প্ল্যান বিনামূল্যে দেবে। অর্থাৎ কোনো গ্ৰাহক যদি 75 টাকা দামের 28 দিনের ভ্যালিডিটির প্ল্যান রিচার্জ করেন তবে তাকে সেই 75 টাকা দামেরই আরও একটি প্ল্যান ফ্রিতে দেওয়া হবে। গ্ৰাহক প্রথম রিচার্জ শেষ হওয়ার পর এই দ্বিতীয় রিচার্জটি ব্যবহার করতে পারবেন।
Jio এর প্রতিপত্তি
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর কথা অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে রিলায়েন্স জিও তাদের নেটওয়ার্কে 4.2 মিলিয়ন অর্থাৎ প্রায় 42 লক্ষ নতুন সাবস্ক্রাইবার পেয়েছে। একইভাবে 15 মাস পর ভোডাফোন আইডিয়া (Vi) নতুন সাবস্ক্রাইবার পেতে সক্ষম হয়েছে। অন্যদিকে এয়ারটেলও সাবস্ক্রাইবার পেয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











