দুই মাস আগে লঞ্চ হয়েছিল ফোনটি কিন্তু এখনো শুরু হয়নি সেল, দেখুন কেন Xiaomi এর এরকম আজব খেলা

ইন্ডিয়ার নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র‍্যান্ড হল Xiaomi এপ্রিল মাসে নিজের শক্তির প্রদর্শন করে ‘মি 11’ সিরিজ পেশ করেছিল। এই সিরিজের জন্য কোম্পানি তিনটি পাওয়ার ফুল ফোন লঞ্চ করেছিল যার মধ্যে Xiaomi Mi 11X আর Mi 11X Pro এর সাথে Xiaomi Mi 11 Ultra ছিল। টেক মার্কেটে‌র শিরোনাম দখল করা মি 11 আল্ট্রা এর অপেক্ষা শাওমি ভক্তদের সাথেই ফ্ল‍্যাগশিপ লাভার্সদের‌ও ছিল, কিন্তু এই ফোনের সেল এখনো ইন্ডিয়াতে শুরু হয়নি। এই ফোনের অপেক্ষা করা ইউজার্সদের Xiaomi একটি নতুন হতাশ করা খবর দিয়ে বলল যে এখনো এই ফোনের বিক্রির জন্য আরো অনেক অপেক্ষা করতে হবে।

Xiaomi নিজের আধিকারিক টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে Mi 11 Ultra এর সেল সম্পর্কে বড়ো ঘোষণা করেছে। শাওমি টুইটে একটি লেটার শেয়ার করে বলেছে যে মি 11 আল্ট্রা ফোনের শিপমেন্টে দেরি হচ্ছে আর এখন এই ফোনটি মার্কেটে উপলব্ধ হবে না। অর্থাৎ এপ্রিলে লঞ্চ করা এই ফোনটি কেনার জন্য এখন আরো অপেক্ষা করতে হবে। মনে করিয়ে দিই যে Mi 11 Ultra কে লঞ্চ করার সময় কোম্পানি এই ফোনের লঞ্চ ডেট এনাউন্স করেনি, আর ইন্ডিয়াতে এই ফোনটি এক বার‌ও বিক্রির জন্য উপলব্ধ হয়নি।

Mi 11 Ultra এর লঞ্চের সময় কোম্পানি ‘কামিং সুন’ এর ট‍্যাগ ফোনের প্রাইসের সাথে লাগিয়ে দিয়েছিল আর তখন থেকেই লোকেরা এই ফোনের লঞ্চ ডেটের অপেক্ষা করছে। এখন এপ্রিলের পরে জুন শুরু হয়ে গেছে তাই Xiaomi এনাউন্স করেছে যে এই ফোনের অপেক্ষা আরো করতে হবে আর মি 11 আল্ট্রা আপাতত ইন্ডিয়াতে সেলের জন্য উপলব্ধ হবে না। সাধারণত এরকম হয় না যে লঞ্চের পরে ফোনের সেল শুরু হয় না, কারন মোবাইল ব্র‍্যান্ড বিনা স্টক বা পর্যাপ্ত শিপমেন্ট ছাড়া ফোন লঞ্চ করে না। কিন্তু Xiaomi এর সময় এটাও সম্ভব হয়ে গেল। আপাতত শাওমি শিপমেন্টে দেরীর কারন কোরোনা ভাইরাস আর দেশের মধ‍্যের লকডাউনের কথা বলেছে।

Xiaomi Mi 11 Ultra এর দাম

লাওমির এই পাওয়ারফুল ফোন ভারতে 12 জিবি র‍্যাম মেমরিতে লঞ্চ হয়েছে যা 256 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের দাম কোম্পানির পক্ষ থেকে 69,000 টাকা রাখা হয়েছিল।

Xiaomi Mi 11 Ultra এর ডুয়াল ডিসপ্লে

ফোনে 6.81 ইঞ্চির 2K WQHD+ (3,200×1,440 পিক্সেল) E4 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স‍্যাম্পলিং রেট, 551ppi পিক্সেল ডেন্সিটি আর কর্নির গোরিলা গ্লাস Victus প্রোটেকশনের সাথে আসে। এটুকুই না ফোনের ডিসপ্লে HDR10+ আর Dolby vision এর সাথে A+ রেটিং DisplayMate যুক্ত। DisplayMate সব রকমের ডিসপ্লের পরিক্ষা করে যে এটি প্রদর্শনের মামলায় ভালো না খারাপ। এছাড়া ফোনের রিয়ারেও 1.1 ইঞ্চির (126×294 পিক্সেল) AMOLED সেকেন্ডারি টাচ ডিসপ্লে দেওয়া আছে। এটি সর্বদা অন-মোড এর সাপোর্টে আসে। এতে 450 নিটসের ব্রাইটনেস আছে।

Xiaomi Mi 11 Ultra এর ক‍্যামেরা

ক‍্যামেরার কথা বলা হলে মি 11 আল্ট্রাতে শক্তিশালী ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনে স‍্যামসাং এর 50MP ISOCELL GN2 প্রাইমারি সেন্সর আছে যা f/1.95 অ্যাপার্চার, OIS, LED, laser autofocus আছে। এছাড়া ফোনে 48MP Sony IMX586 আল্ট্রাওয়াইড লেন্স আছে যা OIS আর f/2.2 অ্যাপার্চার যুক্ত। আবার ফোনে থার্ড সেন্সর 48MP Sony IMX586 টেলি লেন্স আছে যা 5x অপ্টিকাল জুম, 120x ডিজিটাল জুম আর OIS যুক্ত। আবার ফোনটি 8K ভিডিও রেকর্ড করতে পারে আর এতে dToF আর ফ্লিকার সেন্সর আছে। এতে সেল্ফি স্ন‍্যাপারের জন‍্য সামনের দিকে 20MP এর ক‍্যামেরা আছে। আমরা যা বলেছিলাম যে Xiaomi Mi 11 Ultra এর ব‍্যাকে একটি সেকেন্ডারি স্ক্রিন আছে যা নোটিফিকেশন দেখায়, প্রধান ডিসপ্লেকে মিরার করে, ক‍্যামেরা মিরারিং করে আর AOD (সর্বদা অন ডিসপ্লে) এর রূপেও কাজ করবে।

Xiaomi Mi 11 Ultra এর স্পেসিফিকেশন্স

Mi 11 Ultra তে কোয়ালকম নিজের স্ন‍্যাপড্রাগন 888 দিয়েছে। কোম্পানির অনুযায়ী স্ন‍্যাপড্রাগন 888 এ 25 শতাংশ পর্যন্ত দ্রুত CPU পার্ফরমেন্স আর 35 শতাংশ পর্যন্ত বেশি দ্রুত গ্রাফিক্সের সাথে 7.5 Gbps পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া যাবে। এছাড়া স্ন‍্যাপড্রাগন 888 এ কোয়ালকমের 6th জেনেরেশন AI ইঞ্জিনের সাথে Hexagon 780 AI প্রসেসর থাকবে। Mi 11 Ultra তে 67W ওয়ার্ডের সাথে 5,000mAh এর ব‍্যাটারী আর ওয়ারলেস ফাস্ট চার্জিং আছে। এর সাথেই ফোনে 10W রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট আছে। ফোনে কানেক্টিভিটি বিকল্প হিসেবে 5জি, 4জি ভোএলটি‌ই , ওয়াইফাই 6, ব্লুটুথ 5.1, জিপিএস, এন‌এফসি আর চার্জিং এর জন্য একটি ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে। ফোনে হরমোন কাইন স্টিরিও স্পিকার আর ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here