ভিভো অফিসিয়ালি তাদের ‘ওয়াই’ সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। চীনের মার্কেটে এই ফোনটি Vivo Y70t 5G নামে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন অনেকটাই গত বছর মে মাসে লঞ্চ করা Vivo Y70s 5G এর মতো। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ভিভো তাদের লেটেস্ট Vivo Y70t 5G ফোনটি স্যামসাঙের চিপসেটের সঙ্গে লঞ্চ করেছে।
Vivo Y70t 5G এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Vivo Y70t 5G তে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও 19:9, স্ক্রিন টু বডি রেশিও 90.72 শতাংশ এবং পিক্সেল ডেনসিটি 394 পিপিআই। এই ফোনটি স্যামসাঙের এক্সিনস 880 চিপসেটে রান করে এবং গ্ৰাফিক্সের জন্য এতে আছে মালি-জি76 এমপি5 জিপিইউ। এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Vivo Y70t 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলেরই ম্যাক্রো লেন্স রয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপ ইটিএস এবং 4কে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Y70t 5G তে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ডুয়েল সিম স্লট, 4জি ভোএলটিই, 5জি, ওয়াইফাই 802.11 বি/জি/এন/এসি, ব্লুটুথ, জিপিএস, 3.5 এমএম অডিও জ্যাক এবং একটি মাইক্রোইউএসবি পোর্ট আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y70t 5G তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারি আছে। এই ফোনটির ডায়মেনশন 162.0 × 76.6 × 8.4 এমএম এবং ওজন 190 গ্ৰাম। এই ফোনটি ফানটাচ ওএস 10.5 এর লেয়ারিঙের সঙ্গে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে অবস্থিত পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হয়েছে।
Vivo Y70t 5G এর দাম
কোম্পানি তাদের Vivo Y70t 5G ফোনটির 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রেখেছে 1,499 ইউয়ান (প্রায় 17,134 টাকা) এবং 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ভেরিয়েন্টটি 1,699 ইউয়ান (প্রায় 19,420 টাকা) দামে লঞ্চ করেছে। এছাড়া ফোনটির একটি 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত টপ এন্ড মডেল আছে। এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1,999 ইউয়ান (প্রায় 22,844 টাকা)। ভিভোর অফিসিয়াল চীনের ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










