Vivo Y73 (2021) এই মাসে হবে লঞ্চ, দেখুন 11GB RAM এর এই ফোনের পাওয়ারফুল স্পেসিফিকেশন্স

Vivo এর খবর সামনে এসেছে যে কোম্পানি টেক মার্কেটে নিজের ‘ওয়াই’ সিরিজের বিস্তার করার প্রস্তুতি করছে আর এর জন্য নতুন মোবাইল ফোন Vivo Y73(2021) নামের সাথে লঞ্চ করা হবে। বলা হয়েছে যে ভিভো ওয়াই73 2021 এডিশনে একটি মিডবাজেট ডিভাইস হবে যা এই মাস অর্থাৎ জুনে ভারতীয় বাজারে এন্ট্রি নেবে। ভিভো অথচ এখনো এই ফোনের কোনো আধিকারিক তথ্য জানায়নি কিন্তু এম‌এসপি ওয়েবসাইটে ফোনটি লঞ্চের আগেই Vivo Y73 (2021) এর ফিচার্স আর স্পেসিফিকেশন্স ডিটেইলস শেয়ার করেছে।

Vivo Y73 (2021) এর ডিসপ্লে

ভিভো ওয়াই73 2021 এডিশন সম্পর্কে বলা হয়েছে যে এই স্মার্টফোন‌টি 2400×1080 পিক্সেল রেজিউলেশনের 6.44 ইঞ্চির ফুল‌এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে‌তে লঞ্চ করা হবে। ফোনের স্ক্রিনটি এমোলেড প‍্যানেলে তৈরি হবে যা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনিক যুক্ত হবে। লিক অনুযায়ী এই ফোনের ডিসপ্লে 408পিপিআই আর এইচডিআর10 সাপোর্ট করে। ফোনের ডায়মেন্শন 161.24×74.37×7.38 মিমি আর ওজন 170 গ্রাম বলা হয়েছে।

Vivo Y73 (2021) এর প্রসেসর

ভিভো এর এই আগামী স্মার্টফোন সম্পর্কে বলা হয়েছে যে এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ করা হবে যার সাথে ফানটাচ ওএস 11 দেখা যাবে। প্রসেসিং এর জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সাথে 12 এন‌এম ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেকের হেলিয়ো জি95 চিপসেট দেওয়া‌র কথা বলা হয়েছে। লিক অনুযায়ী এই ফোনটি 8জিবি র‍্যাম মেমরি সাপোর্ট করে যার সাথে এডিশনাল 3জিবির র‍্যাম‌ও দেওয়া হবে। আবার গ্রাফিক্সের জন‍্য ফোনে মালী জি76 জিপিইউ দেওয়া যেতে পারে।

Vivo Y73 (2021) এর ক‍্যামেরা

ভিভো ওয়াই73(2021) ট্রিপল রিয়ার ক‍্যামেরা‌তে লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে যা এফ/1.79 অ্যাপার্চারের হবে। এর সাথেই এফ/2.4 অ্যাপার্চারের 2মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর এতো অ্যাপার্চারের‌ই 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ফোনে দেখা যাবে। আবার ফোনের ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়ার কথা রিপোর্টে দেখা গেছে।

Vivo Y73 (2021) এর ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo Y73 (2021) এ 4,000 এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারী দেওয়ার কথা আছে যা 33 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনিক সাপোর্ট করে। এছাড়া কানেক্টিভিটি এর কথা বলা হলে ভিভো ওয়াই73 এর নতুন মডেলটি ডুয়াল সিম সাপোর্ট করে আর 4G তে কাজ করে। এছাড়া ব্লুটুথ আর ওয়াইফাই এর মতো ফিচার্স‌ও এই ফোনে আছে। আপাতত ফোনের লঞ্চ ডেট জানার জন্য এখন অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here