সরকারি টেলিকম কোম্পানি BSNL বহুদিন ধরেই নিজের ইউজার্সদের খুশি করার জন্য নতুন নতুন প্ল্যান পেশ করে যাচ্ছে। এই প্ল্যান গুলির কারনে নিজের গ্রাহকদের সারপ্রাইজ করছে। আবার অন্যদিকে কোম্পানি নিজের বিরোধী টেলিকম কোম্পানি গুলিকে কড়া প্রতিদ্বন্দ্বিতাও দিচ্ছে। এই সময় এখন BSNL একটি খুবই সুন্দর উপহার দিল নিজের ইউজার্সদের। আসলে সরকারি টেলিকম কোম্পানি নিজের দুটি প্ল্যানে বড়ো বদল করে অধিক ডাটা আর ভ্যালিডিটির সুবিধা দিচ্ছে। এই প্ল্যানগুলির দাম 198 টাকা আর 499 টাকা। এগলির মধ্যে করা বদল 1 জুন 2021 থেকে শুরু হবে। যদি আপনিও BSNL ইউজার্স হন তাহলে আপনিও কোম্পানির এই প্ল্যান গুলির সাথে দেওয়া বেনিফিটের লাভ নিতে পারবেন। আসুন আগে আপনাকে এই প্ল্যানের সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করি।
BSNL এর 198 টাকার প্ল্যান
এরকম গ্রাহক যারা এক মাসের বেশি সময় পর্যন্ত অধিক সময় পর্যন্ত হাই-স্পিড ডেটা অ্যাক্সেস চায়, আবার তারা আনলিমিটেড ভয়েস কলিং বা এসএমএস এর লাভও চায় তাদের জন্য 198 টাকার বিএসএনএল রিচার্জ প্যাক খুব সুন্দর অপশন। এই প্ল্যানে 50 দিনের জন্য প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা পাবে। এছাড়া রিচার্জে আপনি রিঙ ব্যাক টোন (পিআরবিটি) বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন। এটি বিএসএনএলের সব সার্কেলে উপলব্ধ। বলে দিই যে এই প্ল্যানে 5দিনের এক্সট্রা ভেলিডিটিও দেওয়া হচ্ছে। এই হিসাবে প্ল্যানে 55 দিনের বৈধতা পাওয়া যাবে।
BSNL এর 499 টাকার প্ল্যান
কোম্পানি নিজের 499 টাকার প্রিপেইডেও বদল করেছে। এখন ইউজার্সরা এই প্ল্যানে ডেলি 2GB ডেটার লাভ পাবে। আগে যেখানে এই প্ল্যানটি 1GB এর হতো। আবার এই প্ল্যানের বিশেষ দিকটি হল বেলি ডেটার জন্য আপনাকে একস্ট্রা চার্জ দিতে হবে না। কোম্পানির এই অফার সব উপস্থিত আর নতুন প্রিপেইড ইউজার্সদের জন্য উপলব্ধ। যদি আপনিও এর লাভ নিতে চান তাহলে টপআপ, অনলাইন রিচার্জ বা নিজেই এটি অ্যাক্টিভেট করতে পারবেন। এই প্ল্যানের বৈধতা 90 দিনের আর এতে ইউজার্সরা Zing Music এর ফ্রি সাবস্ক্রিপশনও দেওয়া হবে।
BSNL 100 মিনিট ফ্রি কলিং আর একস্ট্রা বৈধতা দিচ্ছে
বলে দেওয়া যাক যে BSNL কিছুদিন আগে কোভিড 19 এর প্রভাব দেখে ইন্ডিয়াতে ফ্রি ভ্যালিডিটি এক্সটেনশন আর ফ্রিতে 100 মিনিট কলিং বেনিফিট দেওয়ার ঘোষণা করেছিল। আসলে BSNL গত কিছুদিনের মধ্যে জানিয়েছিল যে তারা প্রভাবিত প্রিপেইড সাবস্ক্রাইবার্সদের প্ল্যানের বৈধতা 31 মে পর্যন্ত বাড়াচ্ছে। তার মানে বিনা রিচার্জে ইউজার্সরা 2মাস পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবে। এই এক্সটেনশন এর জন্য ইউজার্সদের এক টাকাও দিতে হবে না। ভ্যালিডিটি এক্সটেনশন ছাড়া ইউজার্সরা 100 মিনিটের ফ্রি কলিং এর সুবিধা পাবে। যদি আপনার প্ল্যান 1 এপ্রিল বা তারপরে শেষ হয়ে গিয়েছিল তাহলে আপনি দুই মাসের ফ্রি কলিং পাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










